ঢাকা
logo
প্রকাশিত : November 23, 2025

আশাশুনিতে মৎস্য ঘেরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি: আশাশুনি উপজেলার দরগাহপুর ইউনিয়নে মাছের ঘেরের পানিতে ডুবে ১৯ মাস বয়সী শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (২৩ নভেম্বর) সকালে ইউনিয়নের রামনগর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

রামনগর গ্রামের আফাজ উদ্দীন গাজীর বাড়ি পাশে প্রায় ২৫০/৩০০ হাত দূরে মৎস্য চাষের ঘের রয়েছে। একই সাথে রামনগর বাজারে মুদিখানা দোকানে নিজস্ব ব্যবসা রয়েছে। আফাজ উদ্দীন দুই কন্যা সন্তানের জনক। ছোট কন্যা মাহিরাকে (১৯ মাস) প্রতিদিন সকালে পিতা মৎস্য ঘেরে নিয়ে যায়।

রবিবার সকালে আফাজ উদ্দীন মেয়ে ঘুমিয়ে থাকায় কাজ শেষে দোকানে চলে যান। অনুমান সকাল ৭ টার দিকে মাহিরা ঘুম থেকে উঠে পিতাকে না পেয়ে সবার অজান্তে একা একা ঘেরে চলে যায়। পিতা সকাল ৮ টার দিকে বাড়ি ফিরে মেয়েকে না পেয়ে আশপাশে খোঁজাখুঁজির এক পর্যায়ে মাছের ঘেরে গিয়ে দেখেন মাহিরার মৃতদেহ পানিতে ভাসছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram