ঢাকা
logo
প্রকাশিত : November 23, 2025

শিবচরে ট্রেনের ধাক্কায় মানসিক প্রতিবন্ধী নারী নিহত

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি: মাদারীপুরের শিবচরে ট্রেনের ধাক্কায় আছুরা বেগম (৫৫) নামে এক মানসিক প্রতিবন্ধী নারী নিহত হয়েছে।

রবিবার (২৩ নভেম্বর) দুপুরে শিবচর উপজেলার মাদবরচর-কাঁঠালবাড়ি সীমান্তবর্তী দেওয়ানকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আছুরা বেগম কাঁঠালবাড়ি ইউনিয়নের দেওয়ানকান্দি এলাকার মৃত করিম শেখের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার বিকেলে ৩ টার দিকে মাদবরচর-কাঁঠালবাড়ি সীমান্তবর্তী এলাকা দেওয়ানকান্দিতে রেল লাইনের পাশে এক নারীকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।
পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।

তিনি রেললাইন পার হয়ে ছাগলের জন্য ঘাস আনতে যাচ্ছিলেন বলে জানান পরিবারের লোকজন।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম বলেন,পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করেছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram