ঢাকা
২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
বিকাল ৪:০৯
logo
প্রকাশিত : নভেম্বর ২৩, ২০২৫

জামালপুরে মনোনয়ন পরিবর্তনের দাবিতে নারীদের মানববন্ধন

শাহরিয়ার হাসান, জামালপুর: জামালপুরের ইসলামপুরে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন নারীরা।

রোববার বেলা সাড়ে ১১ টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলার আমতলী বাজার এলাকায় কয়েক হাজার নারী কর্মসূচীটিতে অংশগ্রহন করে।

মানববন্ধনে উপজেলা বিএনপির সহ-সভাপতি জয়নাল আবেদীন সরকার, সাপধরী ইউনিয়ন বিএনপির সভাপতি আজিজুর রহমান চৌধুরী, মহিলা দলের নেত্রী মারুফা আক্তার হ্যাপী, শোভা আক্তারসহ অনেকেই বক্তব্য দেন।

এ সময় বক্তারা বলেন, জামালপুর-২ আসনে যাকে বিএনপি থেকে এমপি পদে মনোনয়ন দেয়া হয়েছে, তিনি শারীরিকভাবে খুবই অসুস্থ। ২০০৯ সাল থেকে ২০১৮ সালের নির্বাচন ব্যতীত ইসলামপুরে তেমন একটা যাননি। উপজেলা বিএনপির পক্ষ থেকে কোন আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেননি। সাবেক মন্ত্রী ফরিদুল হক খান দুলালের সাথে আঁতাত করে চলার কারণে ফলে তার বিরুদ্ধে কোন মামলা হয়নি। তাই সুলতান মাহমুদ বাবুর মনোনয়ন বাতিল করে সাবেক মন্ত্রী পরিষদ সচিব ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এ এস এম আব্দুল হালিমকে মনোনয়ন প্রদানের দাবি জানান বক্তারা। অন্যথায় কঠোর আন্দোলনে যাবার হুশিয়ারি দেন তারা।

মানববন্ধনের পর একটি বিক্ষোভ মিছিল করে আন্দোলনকারীরা। পরে ইসলামপুর-উলিয়া সড়কের আমতলী বাজারে অবস্থান নেয় তারা। এতে আধা ঘন্টার মতো বন্ধ থাকে যান চলাচল।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram