ঢাকা
১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১০:৫৯
logo
প্রকাশিত : নভেম্বর ২২, ২০২৫

রঙিন ঘুড়ি ফাউন্ডেশনের ২৪তম মানবিক প্রকল্প বাস্তবায়ন

এস এম আরজু, চট্টগ্রাম: রঙিন ঘুড়ি ফাউন্ডেশনের মানবিক কার্যক্রমের অংশ হিসেবে নগরীর ছিন্নমূলস্থ আন-নূর মাদ্রাসা ও এতিমখানায় “কোরআনের পাখিদের একবেলা মেহমানদারি” শিরোনামের ২৪তম মানবিক প্রকল্প সফলভাবে সম্পন্ন হয়েছে।

প্রকল্পের আওতায় প্রতিষ্ঠানের এতিম শিক্ষার্থীদের মাঝে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে দিকনির্দেশনা ও সঞ্চালনায় ছিলেন জনাব মোঃ আফাজ উদ্দীন আসিফ। সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি জনাব মোঃ মাসুদ আলম চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক সময়ের কাগজ এর আঞ্চলিক সম্পাদক ও রঙিন ঘুড়ি ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা সাংবাদিক নুর মোহাম্মদ রানা।

এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি মোঃ সাখাওয়াত হোসেন, শফিকুল ইসলাম বাবু, কার্যকরী সদস্য আব্দুল কাদের ইমন, মাঈন উদ্দিন, মাহবুব আলম, মোঃ রিপন, সাধারণ সদস্য স্টিবেন ডায়েজ ও ওহি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোঃ আবু আইমান এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

রঙিন ঘুড়ি ফাউন্ডেশন জানায়, ভবিষ্যতেও তারা ছিন্নমূল ও সুবিধাবঞ্চিত শিশুদের কল্যাণে আরও ব্যাপক মানবিক ও শিক্ষামূলক উদ্যোগ গ্রহণ করে যাবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram