ঢাকা
logo
প্রকাশিত : November 22, 2025

ভেড়ামারায় প্রকাশ্যে কৃষককে গুলি করে হত্যা, আহত ১

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের রায়টা নতুনপাড়া এলাকায় রেফাজুল ইসলাম (৫২) নামে এক কৃষককে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। একই ঘটনায় গুলিবিদ্ধ হয়ে লালন মণ্ডল (৪৬) নামে আরও একজন আহত হয়েছেন।

গুরুতর অবস্থায় লালন মণ্ডলকে ভেড়ামারা হাসপাতাল থেকে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল (২৫০ শয্যা) স্থানান্তর করা হয়েছে।

শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে রায়টা ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনার পর স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

নিহত রেফাজুল ইসলাম বাহাদুরপুর ইউনিয়নের রায়টা নতুনপাড়ার মৃত জামাত মণ্ডলের ছেলে। আহত লালন মণ্ডল একই এলাকার কালু মাঝির ছেলে।

ভেড়ামারা থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে রেফাজুল ইসলাম ও লালন মণ্ডল স্থানীয় এক দোকানে কেনাকাটা করছিলেন। এ সময় কয়েকজন অস্ত্রধারী দুর্বৃত্ত হঠাৎ তাদের ওপর খুব কাছ থেকে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই রেফাজুল ইসলাম মারা যান এবং লালন মণ্ডল গুলিবিদ্ধ হন।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ তালুকদার বলেন, রায়টা ঘাট এলাকায় গুলিবিদ্ধ হয়ে রেফাজুল ইসলাম নামে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন লালন মণ্ডল। তাদের উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যার হাসপাতালে নেওয়া হয়েছে। কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। দোষীদের শনাক্তে অভিযান চলছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram