ঢাকা
logo
প্রকাশিত : November 21, 2025

পেকুয়ায় ৬টি বসত ঘর আগুনে পুড়ে ছাই, ২৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

এফ এম সুমন, পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি: পেকুয়ায় আগুনে পুড়ে ৬টি বসত ঘর ছাই হয়ে গেছে।শুক্রবার সন্ধ্যায় পেকুয়া সদরের সরকারি ঘোনা এলাকায় এ ঘটনাটি ঘটে।

এসময় আগুনে পুড়ে সরকারি ঘোনা এলাকার মৃত আবু বক্করের পুত্র আহমেদ নুরের বাড়ি, তার পুত্র আরিফের বাড়ি, আহমদ নুরের ভাই আহমদ ছবির বাড়ি, তার পুত্র আব্দুল করিমের বাড়ি, তার অপর ভাই আইয়ুব নবীর বাড়ি ও মৃত জয়নাল আবেদীনের পুত্র আজমগীরের বাড়ি পুড়ে ছাই হয়ে যায়।

ভুক্তভোগী আজমগীর জানান, মাগরিবের সময় হঠাৎ করে দেখছি আমার বাড়িসহ আশেপাশের ৬টি বাড়ি পুড়ে শেষ হয়ে যাচ্ছে। ঘরে থাকা সব জিনিস চোখের সামনে পুড়ে গেলো। আমাদের গায়ের কাপড় ছাড়া আর অবশিষ্ট কিছুই নেই। পাশাপাশি বাড়ি হওয়াতে দ্রুত আগুন ছড়িয়েছে এবং সব পুড়ে গেছে। এসময় আগুনে পুড়ে ৬টি বাড়ির প্রায় ২৫ লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি।

প্রত্যক্ষদর্শী মহিউদ্দিন বলেন, চোখের পলকে এই ৬টি বাড়ির সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। এই বাড়িগুলোর কিছুই যেন অবশিষ্ট নাই।

এদিকে পেকুয়া ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স এসে স্থানীয়দের সহায়তায় আগুন ‍নিয়ন্ত্রণে আনেন। তবে আগুনের সুত্রপাতের বিষয়ে এবং ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষনিক কিছু জানাতে পারেনি ফয়ার সার্ভিসের ইনচার্জ শফিউল আলম।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram