ঢাকা
১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সন্ধ্যা ৬:৩৩
logo
প্রকাশিত : নভেম্বর ২১, ২০২৫

কাজিপুরে অটোভ্যান চালকের বাড়ি থেকে ভেজাল সার উদ্ধার

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুরে এক অটোভ্যান চালকের বাড়িতে অভিযান চালিয়ে একশ বস্তা ভেজাল সার উদ্ধার করেছে কাজিপুর থানা পুলিশ। ওই ব্যক্তির নাম হেলাল উদ্দিন (২৭)। তিনি উপজেলার হরিনাথপুর বাজার এলাকার ছোরহাব আলীর পুত্র। পেশায় অটোভ্যান চালক হেলাল উদ্দিন গোপনে ভেজাল সার বাড়িতে মজুদ করে বিক্রি করে আসছিলেন।

জানা গেছে, গোপন সাংবাদ পেয়ে শুক্রবার বেলা ১১ টা থেকে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত হরিনাথপুর বাজার এলাকায় ভেজাল সার বিক্রির বিরুদ্ধে অভিযান চালান কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মোস্তাফিজুর রহমান। এ সময় কাজিপুর থানা পুলিশের উপ-পরিদর্শক সাইফুল ইসলাম ও সেকেন্ড অফিসার আবু সাইদ সংগীয় ফোর্সসহ হেলাল উদ্দিনকে ভেজাল সার বিক্রির সময় ধরে ফেলেন। পরে হেলাল উদ্দিনের বাড়িতে অভিযান চালিয়ে একশ বস্তা ভেজাল সার উদ্ধার করা হয়।

এসআই সাইফুল ইসলাম জানান, হেলাল উদ্দিন বগুড়া জেলার ধুনট উপজেলা হতে ভেজাল সার এনে ভ্যান চালানোর পাশাপাশি সেগুলো কৃষকের নিকটে বিক্রি করছিলেন। এতে করে স্থানীয় কৃষকেরা প্রতারিত হচ্ছিল।

ইউএনও মোস্তাফিজুর রহমান জানান, “সার ব্যবস্থাপনা আইনে হেলাল উদ্দিনকে চল্লিশ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে দুই মাসের বিনাশ্রম জেল প্রদান করা হয়। তাৎক্ষণিক টাকা পরিশোধ করে ভবিষ্যতে এ রকমটি আর করবে না মর্মে মুচলেকা দিলে তাকে ছেড়ে দেয়া হয়েছে। উদ্ধারকৃত সারগুলো ধ্বংস করে মাটিচাপা দেয়া হয়।”

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram