ঢাকা
১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সন্ধ্যা ৬:৩৫
logo
প্রকাশিত : নভেম্বর ২১, ২০২৫

বাগাতিপাড়ায় রোটারি ক্লাবের কম্বল বিতরণ

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি: “সার্ভিস অ্যাবাভ সেল্ফ” এই প্রতিপাদ্য নিয়ে শীতের আগমনে নাটোরের বাগাতিপাড়ায় অসহায় ও নিম্ন আয়ের মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে রোটারি ক্লাব অব ঢাকা রোজ ভেল।

শুক্রবার (২১ নভেম্বর) বিকেলে উপজেলার ১ নং পাঁকা ইউনিয়নের গালিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ কম্বল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

রোটারির ‘কম্বল বিতরণ প্রকল্প’-এর আওতায় উপজেলার এক বৃহৎ সংখ্যক সুবিধাভোগীর মাঝে এ শীতবস্ত্র পৌঁছে দেওয়া হয়। অনুষ্ঠানে রোটারি ক্লাবের বিভিন্ন পর্যায়ের সদস্যরা উপস্থিত থেকে অসহায় মানুষের হাতে কম্বল তুলে দেন।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অব ঢাকা রোজ ভেল-এর প্রেসিডেন্ট শিখা দাশ, সেক্রেটারি শামীম আক্তার জিপসি এবং পাস্ট প্রেসিডেন্ট উম্মে সালমা রহমানসহ প্রমুখ। পুরো অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় ছিলেন গ্রাম থিয়েটারে কেন্দ্রীয় পর্ষদ বাংলাদেশ গ্রাম থিয়েটারের নির্বাহী সদস্য মসগুল হোসেন ইতি।

রোটারি ক্লাবের সদস্যরা জানান, মানবতার সেবায় এগিয়ে আসাই তাদের মূল লক্ষ্য। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে তাদের এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে। স্থানীয়রাও রোটারির এই মানবিক পদক্ষেপকে আন্তরিকভাবে স্বাগত জানান।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram