ঢাকা
২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
বিকাল ৪:০৫
logo
প্রকাশিত : নভেম্বর ১৮, ২০২৫

হাসিনার রায় নিয়ে ফেসবুকে পোস্ট, ঢাবির ডেপুটি রেজিস্ট্রার আটক

মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার লাভলু মোল্লাহ শিশিরকে আটক করা হয়েছে।

সোমবার (১৭ নভেম্বর) শাহবাগ থানা পুলিশের একটি দল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকা থেকে তাকে আটক করে। এসময় কয়েকজন শিক্ষার্থীও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

মঙ্গলবার (১৮ নভেম্বর) শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) খালিদ মনসুর লাভলু মোল্লাহকে আটকের বিষয়টি জানান।

লাভলু মোল্লাহ শিশির তার ফেসবুক আইডিতে শেখ হাসিনার ছবি সংবলিত একটি ফটোকার্ড শেয়ার করেন। যেখানে লেখা, ‘আই ডোন্ট কেয়ার'। যার ক্যাপশনে তিনি লিখেন, জয় বাংলা জয় বঙ্গবন্ধু।

আটকের আগে লাভলু ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেন। পোস্টে তিনি বলেন, “আমাকে গ্রেপ্তার করা হচ্ছে। ঘণ্টা দুই ধরে মব করার জন্য কিছু লোক আমার বাসার সামনে এসেছে। পুলিশ এসেছে। আপনাদের কাছে আমি বললাম। আপনারা একটু দেখবেন। কারণ আমি তো কোনো অন্যায় করিনি।”

তাকে আটকের বিষয়ে ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক ফাতেমা তাসনিম জুমা ফেসবুকে লিখেছেন, “লাভলুরে পুলিশের হাতে সোপর্দ কইরা এলাম। গণহত্যাকারী টিচারদের ব্যাপারেও আমাদের সেইম স্ট্যান্ডই থাকবে। উনাদের নিয়ে কেউ সুশীলতা করলে তাদেরও হিসাব নেওয়া হবে।”

তিনি পোস্টে আরো লিখেছেন, “আমরা এখানে আসিনি তোষামোদি করতে বা ক্ষমতার লোভে। আমরা দাঁড়িয়েছি দুই হাজার শহীদের রক্তের ওপর, তাদের জন্য ন্যায়বিচার আদায়ের শপথ নিয়ে। এখানে কোনো বিশ্বাসঘাতকতা বা বিশ্বাসঘাতকের স্থান নেই।”
লাভলু মোল্লা শিশির ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা। এর আগে তিনি উপাচার্যের কার্যালয়ে সংযুক্ত দায়িত্বে ছিলেন। অভ্যুত্থানের পর তাকে সেই পদ থেকে সরিয়ে রেজিস্ট্রার দপ্তরে দেওয়া হয়।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram