ঢাকা
logo
প্রকাশিত : November 18, 2025

ইন্দোনেশিয়ার জাভায় ভূমিধসে ১৮ জনের মৃত্যু, বহু নিখোঁজ

ইন্দোনেশিয়ার মধ্য জাভায় প্রবল বৃষ্টির কারণে দুটি অঞ্চলে হওয়া পৃথক ভূমিধসের ঘটনায় অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও বহু মানুষ নিখোঁজ রয়েছেন।

সোমবার (১৭ নভেম্বর) কর্তৃপক্ষ জানিয়েছে, নিখোঁজদের সন্ধানে এখনও অনুসন্ধান ও উদ্ধার অভিযান চলছে।

দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, মধ্য জাভা প্রদেশের দক্ষিণ উপকূলীয় চিলাচাপ রিজেন্সির চিবেউইং গ্রামে এক ডজনের মতো বাড়ি ভূমিধসে চাপা পড়ে। লোকজন তিন থেকে আট মিটার (১০ থেকে ২৫ ফুট) মাটির নিচে চাপা পড়ায় তাদের বের করে আনতে উদ্ধারকারীদের চ্যালেঞ্জের মুখে পড়তে হয়।

চিলাচাপের এই ভূমিধসে অন্তত ১৬ জন মারা গেছেন এবং ৭ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় সার্চ অ্যান্ড রেসকিউ দপ্তরের প্রধান এম আবদুল্লাহ।

সোমবার প্রকাশিত স্থানীয় একটি গণমাধ্যমের ফুটেজে দেখা যায়, চিলাচাপে মাটি সরাতে এক্সকাভেটর ব্যবহার করা হচ্ছে। তবে গভীরতা বাড়ায় উদ্ধার কাজে ব্যাঘাত ঘটছিল।

এদিকে, শনিবার মধ্য জাভার বানজারনেগারা অঞ্চলে পৃথক আরেকটি ভূমিধসে ২ জন মারা গেছেন। ওই ঘটনায় ২৭ জন নিখোঁজ রয়েছেন বলে সোমবার জানিয়েছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা। এতে প্রায় ৩০টি বাড়ি ও কৃষিজমি ক্ষতিগ্রস্ত হয়েছে।

দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশের বর্ষা মৌসুম সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে এবং তা এপ্রিল পর্যন্ত চলতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। এই সময়ে প্রবল বৃষ্টিপাত ও বন্যার ঝুঁকি থাকে খুব বেশি।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram