ঢাকা
logo
প্রকাশিত : November 18, 2025

ট্রাম্পের পরিকল্পনা জাতিসংঘ নিরাপত্তা পরিষদে অনুমোদন

গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা অনুমোদন দিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। সোমবার (১৭ নভেম্বর) প্রস্তাবটি ১৩ ভোটে পাস হয়। কোনো দেশ প্রস্তাবের বিরোধিতা না করলেও ভোটদানে বিরত ছিল চীন ও রাশিয়া।

হামাসের প্রত্যাখ্যান
প্রস্তাব পাসের পর হামাস এক বিবৃতিতে এই আন্তর্জাতিক বাহিনী গঠনের পরিকল্পনা সরাসরি প্রত্যাখ্যান করেছে। তারা বলেছে, ‘গাজায় আন্তর্জাতিক অভিভাবকত্ব চাপিয়ে দেওয়া হয়েছে—এটি আমাদের জনগণ এবং প্রতিরোধের সব পক্ষই প্রত্যাখ্যান করে।’

হামাসের দাবি, গাজার ভেতরে দায়িত্ব পালন করলে যে কোনও আন্তর্জাতিক বাহিনী ‘নিরপেক্ষতা হারাবে’ এবং ‘ইসরায়েলের দখলদারির পক্ষে সংঘাতের অংশে’ পরিণত হবে।

সংগঠনটি বলেছে, আন্তর্জাতিক বাহিনী থাকলেও তা শুধু সীমান্তে, যুদ্ধবিরতি পর্যবেক্ষণের কাজে এবং সম্পূর্ণ জাতিসংঘের নিয়ন্ত্রণে থাকতে হবে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিরাপত্তা পরিষদের ভোটকে ‘অবিশ্বাস্য সমর্থন’ বলে আখ্যা দিয়েছেন। তিনি বলেছেন, এ প্রস্তাবের মাধ্যমে একটি ‘বোর্ড অব পিস’ গঠন করা হবে, যার সভাপতি থাকবেন তিনিই।

এ বোর্ডে বিশ্বের ‘সবচেয়ে শক্তিশালী ও সম্মানিত নেতারা’ যুক্ত হবেন বলে উল্লেখ করেন ট্রাম্প। কাতার, মিশর, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, ইন্দোনেশিয়া, তুরস্ক এবং জর্ডানসহ যেসব দেশ উদ্যোগটিকে সমর্থন করেছে, তাদের ধন্যবাদ জানান ট্রাম্প।

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেয়েরেসের মুখপাত্র স্টেফান দুজারিক বলেছেন, গাজা বিষয়ক এই প্রস্তাব ‘যুদ্ধবিরতি সুসংহত করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ’।

জাতিসংঘ মানবিক সহায়তা বাড়ানোসহ প্রস্তাব বাস্তবায়নে যুক্তরাষ্ট্রের পরিকল্পনায় সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন নি।

দুজারিক আরও বলেন, জাতিসংঘ মহাসচিব দ্বি-রাষ্ট্র সমাধানের দিকে অগ্রসর হওয়ার ওপর বিশেষ জোর দিয়েছেন, যা জাতিসংঘের আগের প্রস্তাবগুলোর সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ।

সূত্র: আল-জাজিরা

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram