ঢাকা
১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সন্ধ্যা ৬:৩৩
logo
প্রকাশিত : নভেম্বর ১৬, ২০২৫

সুন্দর দেশ ও সমাজ গড়তে ইসলামি শিক্ষার বিকল্প নেই: ইআবি ভিসি

জয়পুরহাট প্রতিনিধি: ইসলামি আরবী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডঃ মো শামসুল আলম বলেছেন, সুন্দর দেশ ও সমাজ গড়তে ইসলামি শিক্ষার বিকল্প নেই। আর মাদ্রাসা শিক্ষকদের শুধু শিক্ষা দেওয়া ও বেতন নেওয়া মূল কাজ নয়, সমাজ সংস্কারেও তাদের ভূমিকা রাখতে হবে।

রবিবার দুপুরে জয়পুরহাটের ঐতিহ্যবাহী হানাইল নোমানিয়া কামিল (এম.এ) মাদ্রাসার উদ্যোগে সমাজ সংস্কারে মাদ্রাসা শিক্ষার প্রয়োজনীয়তা ও গুরুত্ব শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, মাদ্রাসার শিক্ষার্থীরা দেশের উন্নয়ন অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ব্রিটিশ বিরোধী আন্দোলনেও আলিয়া মাদ্রাসার ছাত্রদের ভূমিকা ছিল। দুঃখের বিষয় যে, বিগত ১৬ বছরে মাদ্রাসা শিক্ষার কোন উন্নয়ন হয়নি। আমাদের ভাল মানুষ হিসেবে গড়ে তুলতে হলে ইসলামি শিক্ষাকে সর্বাধিক গুরুত্ব দিতে হবে। ইসলামি শিক্ষাই একমাত্র দেশ ও জাতির ভাগ্য বদলে দিতে পারে। এজন্য অভিভাবক, শিক্ষার্থী ও শিক্ষকদেরকে আন্তরিকতার সাথে লেখাপড়া করাতে হবে। মাদ্রাসার শিক্ষার্থীদের আরবী ও ইংরেজি শিক্ষার পাশাপাশি উভয় ভাষায় কথা বলার ও দক্ষতা অর্জন করতে করতে হবে।

তিনি বলেন, সমাজ হতে সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজি বন্ধ করতে হলে ইসলামিক সমাজ কায়েক করতে হবে।তাই সকলে মিলে প্রস্তুতি নিতে হবে শিক্ষা ব্যবস্থা ধ্বংসের দ্বারপ্রান্ত থেকে যুগোপযোগী করে মাদ্রাসা শিক্ষার্থীদের গড়ে তুলতে হবে।তাহলে একটি সুখি ও সুন্দর সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করা সম্ভব।

মাদ্রাসার অধ্যক্ষ মুহাম্মদ আব্দুল হাকিমের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা জামায়াতের আমীর ও জয়পুরহাট-১ আসনের জামায়াত মনোনিত এমপি প্রার্থী ফজলুর রহমান সাঈদ, জেলা সেক্রেটারি গোলাম কিবরিয়া মন্ডল, মাদ্রাসার উপাধ্যক্ষ রেজাউল কাদির, পুর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ সাহেব আলী, হানাইল মাদ্রাসার প্রভাষক (আরবী) মাওঃ মোঃ সা্ইদুর রহমান, শিক্ষার্থী হামদান আলফা জিহান, মায়মনা খাতুন প্রমুখ।

এসময় আরও উপস্থিত ছিলেন, কড়ই নুরুল হুদা কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ আব্দুর রহমান সরকার, বানিয়াপাড়া কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওঃ সাইদুর রহমান সাঈদ, জয়পুরহাট সিদ্দিকিয়া কামিল মডেল মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ আব্দুল মতিন, বুড়াইল ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ মোঃ আলমগীরসহ বিভিন্ন মাদ্রাসার অধ্যক্ষগণ।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram