ঢাকা
logo
প্রকাশিত : November 13, 2025

টঙ্গী-কালীগঞ্জ-ঘোড়াশাল সড়ক চার লেনে উন্নীত করার দাবিতে জামায়াতের মানববন্ধন

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: টঙ্গী-কালীগঞ্জ-ঘোড়াশাল দুই লেনের সড়কটি চার লেনে উন্নীত করার দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী কালীগঞ্জ উপজেলা শাখা।

বৃহস্পতিবার সকালে বাংলাদেশ জামায়াত ইসলামী ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে সরকারি কালীগঞ্জ শ্রমিক কলেজ সংলগ্ন সড়কের দুই পাশে দাঁড়িয়ে মানববন্ধন কর্মসূচীতে অংশ নেন।

এসময় বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও গাজীপুর-৫ আসনে জামায়াত ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোঃ খায়রুল হাসান, গাজীপুর জেলা শাখার আইন বিষয়ক সম্পাদক মোঃ মোখলেছুর রহমান খান মাসুদ, কালীগঞ্জ উপজেলা শাখার আমির হাজী আফতাব উদ্দিন, কালীগঞ্জ পৌর শাখার আমির মাওলানা আমিমুল এহসান, পৌর কর্মপরিষদ সদস্য মাওলানা মোঃ হুমায়ুন কবির বক্তব্য প্রদান করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, টঙ্গী-কালীগঞ্জ-ঘোড়াশাল দুই লেনের সরু রাস্তায় প্রতিদিন হাজার হাজার যানবাহন চলাচল করে। প্রায় সময়ই সড়কটিতে যানবাহনের ত্রুটিসহ বিভিন্ন কারণে বড় ধরনের দুর্ঘটনা ঘটে এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে সাধারণ যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন। জনদুর্ভোগ লাঘব এবং যাতায়াতের ক্ষেত্রে নতুন দিগন্ত উম্মোচিত করার লক্ষ্যে টঙ্গী স্টেশন রোড হতে পূবাইল-কালীগঞ্জ হয়ে ঘোড়াশাল পর্যন্ত সড়কটি চার লেনে উন্নীত করার জন্য আমরা অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানাচ্ছি। অন্তর্বর্তী সরকার যদি সরকার যদি এই সড়কটি চার লেনে উন্নীত না করে তাহলে জামায়াতে ইসলামী সরকারে গেলে সড়কটি চার লেনে উন্নীত করা হবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram