ঢাকা
logo
প্রকাশিত : November 13, 2025

মোরেলগঞ্জে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে শ্রী গুরু সংঘের প্রতিষ্ঠাতা শ্রীশ্রীমদ্ দুর্গাপ্রসন্ন পরমহংসদেবের ১৩০তম বর্ষ শুভ আবির্ভাব উৎসব উপলক্ষ্যে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১টায় শ্রী গুরু সংঘের উদ্যোগে সেরেস্তাদারবাড়ি মন্দির প্রাঙ্গন থেকে ঠাকুরের ছবি শহকারে এ শোভাযাত্রাটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এ শোভাযাত্রায় উপস্থিত ছিলেন বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ, শরণখোলা) আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী কাজী খায়রুজ্জামান শিপন।

বর্ণাঢ্য র‍্যালিটিতে অংশ নেয় শ্রী গুরু সংঘের শত শত নারী পুরুষ পূজারি ভক্তবৃন্দরা। পরে মন্দির প্রাঙ্গনে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অতীশ সরকার, উপজেলা বিএনপির সভাপতি শহিদুল হক বাবুল।

অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন শ্রীগুরু সংঘ মন্দিরের সভাপতি অসীম কর্মকার। অন্যান্যের মধ্যে আলোচনা করেন থানা ওসি মতলুবর রহমান, উপজেলা বিএনপির সহ-সভাপতি নেতা মতিউর রহমান বাচ্চু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, সাংগঠনিক সম্পাদক মো. আব্বাস মুন্সী, বিএনপি নেতা বদিউজ্জমান মহারাজ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শ্রীগুরু সংঘর মন্দিরের সাধারণ সম্পাদক দিপক কর্মকার। ৫দিন ব্যাপী এ অনুষ্ঠানে সূচনা লগ্নে মঙ্গল আরতি, সমবেত প্রয়াতকালিন প্রার্থনা, ২৪ প্রহরব্যাপী শ্রী শ্রী তারকব্রক্ষ্র মহানাম যজ্ঞ অনুষ্ঠান, সকাল ৯টায় সংঘ পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে সূচনা করা হয়।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram