ঢাকা
১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:২১
logo
প্রকাশিত : নভেম্বর ১৩, ২০২৫

জবির ছাত্রী হলে শাখা ছাত্রদলের উপহার প্রদান

জাহিদুল ইসলাম রিফাত, জবি সংবাদদাতা: জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) একমাত্র ছাত্রী হল নবাব ফয়জুন্নেছা চৌধুরানী হলে শিক্ষার্থীদের জন্য বিভিন্ন উপহার দিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। বুধবার (১২ নভেম্বর) রাতে ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এ উপহার দেওয়া হয়।

উপহার সামগ্রীর মধ্যে রয়েছে চারটি বুকসেল্ফ, বিসিএস প্রস্তুতির জন্য পাঁচ সেট বই, ইসলামিক বই, ৫০০টি করে প্লেট, মগ, জায়নামাজ, ডাস্টবিন, ১২০০টি স্যানিটারি ন্যাপকিন। এছাড়া হলের পঞ্চম তলার জন্য পর্দা ও পাইপ দেওয়া হয়।

এ বিষয়ে জবি ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, আমরা সবসময় শিক্ষার্থীদের পাশে থাকতে চাই। এই উদ্যোগের মাধ্যমে আমরা তাদের দৈনন্দিন প্রয়োজনীয় কিছু চাহিদা পূরণের চেষ্টা করেছি। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল বিশ্বাস করে শিক্ষার্থী ও সাধারণ মানুষের কল্যাণে কাজ করাই প্রকৃত রাজনীতি।

সদস্য সচিব সামসুল আরেফিন বলেন, ছাত্রদল সব সময় শিক্ষার্থীদের পাশে ছিল, ভবিষ্যতেও থাকবে। শিক্ষার্থীরা আমাদের উপহার সাদরে গ্রহণ করেছেন এটাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram