ঢাকা
logo
প্রকাশিত : November 12, 2025

ন্যায়ভিত্তিক সমাজ গঠনের লড়াইয়ে জনগণই আমাদের মূল শক্তি: নুরুল হুদা

এম এ জলিল সরকার, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: ‎আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারিতে সম্ভাব্য জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভৌগোলিক অবস্থান, রেল যোগাযোগ এবং খনিজ সম্পদের দিক থেকে দেশের অন্যতম কৌশলগত অঞ্চল হিসেবে বিবেচিত দিনাজপুর-৫ (পার্বতীপুর- ফুলবাড়ি) উপজেলার সংসদীয় আসনে বিএনপি'র মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল হুদা বাবু রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা বিএনপি ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে র‍্যালি ও আলোচনা সভা করেছেন।

‎আজ বুধবার (১২ নভেম্বর) রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে পার্বতীপুর শহরের পুরাতন বাজার থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নতুন বাজারস্থ ঢাকা মোড় বাসস্ট্যান্ডের সামনে গিয়ে শেষ হয়। র‍্যালি শেষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

‎সভায় নুরুল হুদা বলেন, “জনগণের অধিকার ফিরিয়ে আনতে বিএনপি সবসময় মাঠে থাকবে। গণতন্ত্র পুনরুদ্ধার ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের লড়াইয়ে জনগণই আমাদের মূল শক্তি। এই এলাকার মানুষের উন্নয়নই আমার প্রধান লক্ষ্য। দল মনোনয়ন দিলে জনগণের ভালোবাসা ও সমর্থনে বিজয় অর্জন করবো ইনশাল্লাহ।”

‎তিনি আরও বলেন, “রাষ্ট্র কাঠামো ভেঙে পড়েছে স্বজনপ্রীতি, দুর্নীতি ও রাজনৈতিক হস্তক্ষেপের কারণে। বিএনপির ৩১ দফা রূপরেখা কেবল রাজনৈতিক নীতি নয়, এটি একটি জাতীয় পুনর্গঠনের নীল নকশা। বিচার স্বাধীন হবে, প্রশাসন জনগণের সেবক, নির্বাচন কমিশন নিরপেক্ষ, সংবাদমাধ্যম মুক্ত এবং নাগরিক অধিকার অটুট—এই লক্ষ্য বাস্তবায়ন করতে আমাদের এখনই উদ্যোগ নিতে হবে। নিজেকে মেরামত, সমাজকে মেরামত, রাষ্ট্রকে মেরামত—এটাই নতুন বাংলাদেশের পথে শপথ।”

‎এ আলোচনা সভায় উপস্থিত ছিলেন আমাদের নুরুল হুদা টিমের অন্যতম সদস্য ও পৌর বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক কামরুল হুদা শান্তু, সাবেক শিক্ষক শামসুদ্দোহা দুলু ও সাংবাদিক বদরুদোজ্জা বুলু, আমাদের নুরুল হুদা টিমের সদস্য তাহেরুল ইসলাম ও পাভেল প্রমুখ।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram