ঢাকা
১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১২:২১
logo
প্রকাশিত : নভেম্বর ১২, ২০২৫

নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু

মানিক ভূঁইয়া, নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জে উপজেলা ছয়ানী গাছের ডাল কাটার সময় বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সৈয়দ আহাম্মদ খোকন (৫৮) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে ।

বুধবার (১২ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ছয়ানী ইউনিয়নের ভবানী জীবনপুর গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত খোকন একই ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের লক্ষনপুর গ্রামের কচুর বাড়ির মৃত আবু বক্কর ছিদ্দিকের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে উপজেলার ছয়ানী ইউনিয়নের ভবানী জীবনপুর গ্রামের পন্ডিত বাড়ির আব্দুল করিমের বিল্ডিংয়ে পাশে গাছের ডাল কাটতে শুরু করে জায়গার মালিক। ওই সময় পাশের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন বৃদ্ধ খোকন। এ সময় অসাবধানতাবশত গাছের ডালে বিদ্যুতের তার ছিঁড়ে ওই বৃদ্ধের শরীরে পড়ে। এতে ঘটনাস্থলে তিনি মারা যান।

বেগমগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) কুতুব উদ্দিন লিয়ন বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। নিহতের পরিবার ময়না তদন্ত ছাড়া মরদেহ নিতে জেলা ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করেছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram