ঢাকা
logo
প্রকাশিত : November 11, 2025

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের প্রার্থী পরিবর্তনের দাবি বিএনপির একাংশের

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ-০২ আসনে প্রাথমিক মনোনীত প্রার্থীকে পরিবর্তনের দাবি জানিয়েছে বিএনপির একাংশ। আজ মঙ্গলবার বিকেলে নাচোল ডাকবাংলো প্রাঙ্গনে উপজেলা ও পৌর বিএনপির কর্মী সমাবেশে এই দাবি জানানো হয়।

উপজেলা বিএনপির সভাপতি এম মজিদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের খোকন, মনোনয়নবঞ্চিত ইঞ্জিনিয়ার ইমদাদুল হক মাসুদ, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মাসউদা আফরোজ হক শুচি, সাইফুল ইসলাম প্রমুখ।

সমাবেশে বক্তাগণ বলেন, ২০১৮ সালের নির্বাচনে ফ্যাসিষ্ট আওয়ামী লীগকে বৈধতা দিতে আমিনুল ইসলাম দলের সিদ্ধান্ত অমান্য করে সংসদে যায়। তারপরও তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়ে তার সংসদীয় আসনের তৃণমূল কোন নেতাকর্মীর সাথে যোগাযোগ রাখেননি। এমনকি তিনি এলাকায় কয়বার এসেছেন তাও প্রশ্নবিদ্ধ। এছাড়া ২০২০ সালে করোনার সময় তিনি এলাকার মানুষের কোন খোঁজ-খবর নেননি। তাই প্রাথমিক মনোনয়ন পাওয়া প্রার্থী আমিনুল ইসলামকে বাদ দিয়ে মনোনয়নবঞ্চিত যে কোন ব্যক্তিকে মনোনয়ন দেয়ার জন্য দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুদৃষ্টি কামনা করেন।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram