ঢাকা
২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
দুপুর ২:২৪
logo
প্রকাশিত : নভেম্বর ১১, ২০২৫

পলাশবাড়ী উপজেলার বরিশাল ব্লকে তেল ফসলের আবাদ বৃদ্ধির জন্য উদ্ধুদ্ধকরণ সভা

আশরাফুজ্জামান, পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার বরিশাল ব্লকে তেল ফসলের আবাদ বৃদ্ধি ও নতুন জাত সম্প্রসারণে উদ্ধুদ্ধকরণ সভা করেছেন উপ-সহকারী কৃষি অফিসার শর্মিলা শারমিন।

আজ মঙ্গলবার (১১ নভেম্বর) সর্বাঙ্গভাদুরিয়া, ভবানীপুর দুবলাগাড়ী, পশ্চিম গোপীনাথপুর গ্রামে কৃষক কৃষাণীদেরকে তেল জাতীয় ফসল সরিষার আবাদ বৃদ্ধি ও নতুন জাত সম্প্রসারণে উদ্ধুদ্ধকরণ সভা ও উঠান বৈঠক করেছেন এই উপ-সহকারী কৃষি অফিসার।

তার সাথে সরেজমিনে কথা হলে তিনি জানান, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সাজ্জাদ হোসেন সোহেল স্যারের নির্দেশে তেল জাতীয় ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্য বিভিন্ন গ্রামে কৃষক-কৃষাণীদেরকে নিয়ে উদ্ধুদ্ধকরণ সভা, উঠান বৈঠক করে যাচ্ছি। রোপা আমন ধান কাটার পর দীর্ঘদিন জমি পতিত থাকে এরপর কৃষক বোরো ধান জমিতে লাগায়। তাই রোপা আমন ধান কাটার পর বোরো ধান লাগানোর পূর্বে জমি পতিত না রেখে বাড়তি ফসল হিসেবে সরিষা আবাদ করলে তেলের ঘাটতি পূরণ হবে ও কৃষক লাভবান হবেন। তিনি আরো জানান, এবছরে তার ব্লক সরিষা ৩৮ হেঃ, সূর্যমুখী ১ হেঃ, সয়াবিন ১ হেঃ জমিতে তেল জাতীয় ফসল আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন। আমি লক্ষ্যমাত্রা অর্জনের জন্য কৃষকদের দ্বারে দ্বারে গিয়ে বোঝাচ্ছি।

সরেজমিনে সর্বাঙ্গভাদুরিয়া গ্রামের কৃষক মোঃ ফিরোজ মিয়া জানান, এসএএও শর্মিলা শারমিন সরিষার আবাদ বাড়াতে আমাদের গ্রামে উঠান বৈঠক করছেন। এভাবে কাজ করলে এলাকায় সরিষার আবাদ আরো বৃদ্ধি পাবে। তিনি আরো জানান, আমি এ বছর ১৫ বিঘা জমিতে সরিষা ২ বিঘা জমিতে সূর্যমুখী ও ১ বিঘা জমিতে সয়াবিন আবাদ করবো ঠিক করেছি।

উল্লেখ্য, উপ-সহকারী কৃষি কর্মকর্তা শর্মিলা শারমিন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রংপুর অঞ্চলে তেল ফসলের আবাদ সম্প্রসারণে গুরুত্বপূর্ণ অবদানের জন্য বিগত বছরে গাইবান্ধা জেলায় প্রথম ও রংপুর অঞ্চলে দ্বিতীয় হয়ে সম্মাননা প্রাপ্ত হন।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram