ঢাকা
logo
প্রকাশিত : November 11, 2025

তিস্তায় বাঁধ দেয়া সামাজিক অপরাধ: মমতা

ভারতের সিকিমে তিস্তা নদীর উপর দেয়া বাঁধ নিয়ে সরব হয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভারত সরকারের বিরুদ্ধে বাঁধ নির্মাণের অনুমতি দেয়া নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।

উত্তরবঙ্গ সফরের গিয়ে সোমবার মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, জলবিদ্যুৎ কেন্দ্রের জন্য সিকিমে তিস্তা নদীর উপর একাধিক বাঁধ নির্মাণ করা হয়েছে। সেখান থেকে পানি ছাড়লেই দার্জিলিং, কালিম্পং, শিলিগুড়ি, জলপাইগুড়ি, মাটিগাড়া, নকশালবাড়ির মতো এলাকাগুলি ক্ষতিগ্রস্ত হয় । তিনি এটিকে একটি ‘সামাজিক অপরাধ’ বলে অভিহিত করেন।

মুখ্যমন্ত্রী বলেন, তিস্তাকে ‘ব্লক’ করে দিয়েছে। এটা অপরাধ নয়? এটা সামাজিক অপরাধ নয়? এটা ক্রিমিনাল অফেন্স নয়? কী করে কেন্দ্র পারমিশন দিল। তিস্তার পানি দিতে হবে বলে মাঝে মাঝেই চিৎকার করে। তিস্তাকে বাঁচাতে হবে, এটা নিয়ে তো ভাবে না।

উল্লেখ্য, গত বছরে তিস্তার উপর দেওয়া একটি বাঁধ ভেঙে গিয়ে তিস্তায় হাড়টা বানে জীবনহানি ও বিপুল ক্ষয়ক্ষতি হয়েছিল।
উত্তরবঙ্গের সাম্প্রতিক বন্যা নিয়ে ভুটান থেকে আসা পানিকেও দায়ী করেছেন মুখ্যমন্ত্রী। এই প্রসঙ্গে তিনি ইন্দো-ভুটান যৌথ নদী কমিশনের দাবি ফের উত্থাপন করেছেন। সার্বিকভাবে উত্তরবঙ্গের বিপর্যয় নিয়ে কেন্দ্রীয় সরকারের উদাসীনতার তীব্র সমালোচনা করেছেন তিনি।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram