ঢাকা
১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:৩৪
logo
প্রকাশিত : নভেম্বর ১০, ২০২৫

কাঠালিয়ায় অসমাপ্ত ব্রিজের কাজ শেষ করার দাবিতে মানববন্ধন

কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধিঃ ঝালকাঠি উপজেলার আমুয়া হাসপাতাল সংলগ্ন ধোপার নদীর উপর নির্মানাধীন বন্ধ হওয়া ব্রিজের কাজ শেষ করার দাবিতে এলাকাবাসী ও শিক্ষার্থীদের মানববন্ধন, সড়ক অবরোধ ও র‍্যালী অনুষ্ঠিত হয়েছে। এ ব্রীজের নির্মাণ কাজ দীর্ঘদিন বন্ধ থাকায় চরম দুর্ভোগে রয়েছে এলাকাবাসী।

আজ সোমবার (১০ নভেম্বর) সকাল ১১ টায় ইয়োথ রেডকেয়ার মানবিক ফাউন্ডেশন এর আয়োজন করেন। ব্রিজ সংলগ্ন সড়কের দু-পাশে শত শত শিক্ষার্থী ও এলাকাবাসী প্রায় এক কিলোমিটার দীর্ঘ এ মানববন্ধনে অংশ নেন।

মানববন্ধনে বক্তারা জানান, ধোপার নদীর এ ব্রিজের কাজ ২০২১ -২০২২ অর্থবছরে শুরু করা হয়, ২০২৩ সালে শেষ হওয়ার কথা থাকলেও আজও শেষ হয়নি ব্রিজের ২০ শতাংশ কাজ। ঠিকাদার কাজ ফেলে লাপাত্তা হয়ে গেছে। বিকল্প কাঠের নির্মিত লক্কর ঝক্কর ভাঙ্গাচুরা ব্রিজ দিয়ে প্রতিদিন ৯টি শিক্ষা প্রতিষ্ঠান, কাঠালিয়া উপজেলার একমাত্র আমুয়া হাসপাতাল, আমুয়া বন্দরসহ তিনটি বাজারের বিভিন্ন শ্রেনী পেশার হাজার হাজার নারী, শিশু ও রোগী যাতায়াত করছে। এলাকাবাসী ও শিক্ষার্থীরা অতি তাড়াতড়ি সময়ের মধ্যে ব্রীজটির নির্মাণ কাজ শেষ করার জন্য জোর দাবি জানিয়েছেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন, ইয়োথ রেডকেয়ার মানবিক ফাউন্ডেশন সভাপতি মোঃ মেহেদী হাসান, আমুয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, মনজুরুল হক, বাংলাদেশ জামাতে ইসলামীর কাঠালিয়া উপজেলা আমির মাস্টার মোঃ মজিবুর রহমান, আমুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নকিরুল ইসলাম, ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুল মন্নান তালুকদার, যুবদল নেতা তুহিন মিয়া, শেখ ফজিলাতুন্নেছা ভোকেশনাল ইনস্টিটিউটের প্রধান শিক্ষক মাহবুবুর রহমান, শিক্ষার্থী সামিরা আক্তার ও অরিন্দ্র মজুমদার।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram