ঢাকা
১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:১৯
logo
প্রকাশিত : নভেম্বর ৯, ২০২৫

রাবির শহীদ হবিবুর রহমান হলে শিক্ষার্থীদের জন্য ছাত্রদলের ফার্স্ট এইড বক্স প্রদান

আবু হেনা সাকিল, রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ হবিবুর রহমান হল আবাসিক শিক্ষার্থীদের জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ফার্স্ট এইড বক্স সরবরাহ করেছে হল শাখা ছাত্রদল। শনিবার (৯ নভেম্বর) সন্ধ্যায় শহীদ হবিবুর রহমান হলের গেটে দায়িত্বরত কর্মকর্তার নিকট ফার্স্ট এইড বক্সটি হস্তান্তর করা হয়।

ফার্স্ট এইড বক্সে রয়েছে প্যারাসিটামল, গ্যাসের ট্যাবলেট, ডায়রিয়ার ওষুধ, হেক্সিসল, গজ, ব্যান্ডেজ, তুলা ও ঝান্ডুবামসহ বিভিন্ন প্রাথমিক চিকিৎসা সামগ্রী। বর্তমানে বক্সটি হলে গেটে দায়িত্বরত কর্মচারীর কাছে সংরক্ষিত রয়েছে।

শহীদ হবিবুর রহমান হল ছাত্রদলের সভাপতি হাবিবুল বাশার প্রিন্স বলেন, হলের কোনো শিক্ষার্থী অসুস্থ হলে বা খেলাধুলা করতে গিয়ে আঘাত পেলে চিকিৎসার জন্য রাবি মেডিকেলে ছুটতে হয়। শিক্ষার্থীদের এই কষ্ট লাঘবের উদ্দেশ্যেই আমরা এই মানবিক উদ্যোগ গ্রহণ করেছি।

তিনি আরও জানান, আমরা নিয়মিতভাবে ওষুধ সরবরাহের মাধ্যমে শিক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসা নিশ্চিত করার পরিকল্পনা নিয়েছি। ভবিষ্যতেও শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবায় এমন উদ্যোগ অব্যাহত থাকবে।

হল শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইমরান হোসেন খান জানান, হঠাৎ করে কেউ অসুস্থ হয়ে গেলে শিক্ষার্থীদের মেডিকেল সেন্টারে, অনেক সময় স্টেশন বাজার বা বিনোদপুরের ফার্মেসি পর্যন্ত যেতে হয়। আবার খেলাধুলা করতে গিয়ে আহত হলে দৌড়াতে হয় রাবি মেডিকেল সেন্টার পর্যন্ত। শিক্ষার্থীদের এই কষ্ট কিছুটা হলেও লাঘব করতে আমরা এই মানবিক উদ্যোগটি নিয়েছি।

এসময় আরও উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি নাহিদ ইসলাম, সাংগঠনিক সম্পাদক রিফাত হোসেন, সহ-সভাপতি আশরাফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন রানা ও মো. রাফি, বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সম্পাদক ও হল সংসদের জিএস প্রার্থী জাহাঙ্গীর আলম, যুগ্ম সাধারণ সম্পাদক নেয়ামত উল্লাহ আশরাফ তন্ময় এবং ছাত্রদল নেতা তানভীর হোসেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram