ঢাকা
১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
দুপুর ১:৫৩
logo
প্রকাশিত : নভেম্বর ৭, ২০২৫

যশোরে নকল সোনা বন্ধক রাখতে গিয়ে দুই প্রতারক আটক

যশোর প্রতিনিধি: যশোর শহরে নকল সোনার গহনা বন্ধক রাখতে গিয়ে হাতেনাতে ধরা পড়েছেন দুই প্রতারক। বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে শহরের জেলরোড বেলতলা এলাকার রুমা জুয়েলার্স দোকানে এ ঘটনা ঘটে।

আটক ব্যক্তিরা হলেন সাতক্ষীরার শফিকুল ইসলাম ও বেনাপোলের শামীম হোসেন।

দোকান মালিক আলমগীর কবীর খোকন জানান, রাতের দিকে দুই ব্যক্তি তার দোকানে তিন জোড়া কানের দুল বন্ধক রাখতে আসেন। প্রথমে গহনাগুলো দেখতে আসল মনে হলেও পরে পরীক্ষা করে দেখা যায়, উপরিভাগে সোনার প্রলেপ থাকলেও ভেতরে গ্যালা ধাতু বসানো রয়েছে।

তিনি আরও জানান, বিষয়টি জানার পর তাদের জিজ্ঞাসাবাদ করলে তারা একেক সময় একেক তথ্য দিতে থাকে। এমনকি তাদের দেওয়া ঠিকানাও মিলছিল না। এতে স্থানীয়দের সন্দেহ বেড়ে গেলে তারা দুজনকে আটক করে পুলিশে খবর দেয়।

কোতোয়ালি থানার ওসি আবুল হাসনাত বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুইজনকে হেফাজতে নেওয়া হয়েছে। নকল সোনা বন্ধক রাখার চেষ্টার ঘটনায় মামলার প্রস্তুতি চলছে এবং তাদের জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram