ঢাকা
১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
দুপুর ১:৫৩
logo
প্রকাশিত : নভেম্বর ৭, ২০২৫

অবশেষে ইরানে হামলার দায় স্বীকার করলেন ট্রাম্প

ইরানে গত জুনে সংঘটিত হামলার দায় স্বীকার করে নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেছেন, আমিই ইসরাইলের ইরান আক্রমণের ‘সম্পূর্ণ দায়িত্বে’ ছিলাম।

শুক্রবার (৭ নভেম্বর) দেওয়া এক বক্তব্যে ট্রাম্প প্রকাশ্যে বলেন, ইসরাইলের ওই হামলার জন্য মূলত আমিই দায়ী ছিলাম।

আল–জাজিরার প্রতিবেদন অনুযায়ী, আক্রমণের সময় ওয়াশিংটন প্রশাসন দ্রুতই নিজেকে দায়মুক্ত করার চেষ্টা করেছিল। তবে ট্রাম্প এখন ক্রমশ সেই যুদ্ধের ফলাফল নিয়ে কৃতিত্ব দাবি করছেন। 

এদিন তিনি সাংবাদিকদের বলেন, ‘ইসরাইল প্রথম আক্রমণ করেছিল, আর সেই আক্রমণ ছিল খুবই শক্তিশালী। আমি তখন সম্পূর্ণভাবে সেই অভিযানের দায়িত্বে ছিলাম। যখন ইসরাইল প্রথম ইরানে হামলা করল, সেটা ইসরাইলের জন্য এক মহা সাফল্যের দিন ছিল। কারণ সেই আঘাত বাকিগুলোর চেয়ে অনেক বেশি ক্ষতি করেছিল।’

ট্রাম্পের এই মন্তব্য এমন এক সময়ে এলো, যখন তিনি রিপাবলিকানদের সিনেটে ফিলিবাস্টার নিয়ম বাতিল করে সাধারণ সংখ্যাগরিষ্ঠতায় আইন পাশের আহ্বান জানান।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, তার দলকে সেভাবেই এগিয়ে যেতে হবে, যেভাবে ইসরাইল-ইরান যুদ্ধে প্রথম পদক্ষেপ নিয়েছিল। 

এদিকে, গত জুনের ওই ইসরাইলি বিমান হামলার জবাবে ইরানের প্রতিশোধমূলক পাল্টা আক্রমণ ছিল বিধ্বংসী। যা যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে মাত্র ১২ দিনের মধ্যেই যুদ্ধবিরতি ঘোষণা করতে বাধ্য করেছিল।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram