ঢাকা
logo
প্রকাশিত : November 5, 2025

বাগেরহাটে উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসব অনুষ্ঠিত

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ নভেম্বর) সকালে মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এই উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান।

এসময়, মহিলা বিষয়ক অধিদপ্তর, বাগেরহাটের উপ-পরিচালক সাহেলা পারভীন, জেলা প্রশাসনের সহকারি কমিশনার জুলফিকার আদনান, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি মোঃ কামরুজ্জামানসহ উদ্যোক্তাগণ উপস্থিত ছিলেন।

মেলায় ৬টি স্টলে পান পিঠা, সেমাই পিঠা, কুলি পিঠা, জামাই পিঠা, ডালের বড়া, চিতই, দুধ চিতই, ভেজা চিতইসহ অন্তত ৫০ প্রকারের পিঠার পশা সাজিয়ে বসেছিলেন উদ্যোক্তারা। এর পাশাপাশি আচার, পায়েশ, হাতে তৈরি পোশাক ও রুপচর্চার পণ্য প্রদর্শন করা হয়।

এমন আয়োজন নতুন উদ্যোক্তা তৈরিতে ভূমিকা পালন করবে বলে জানান মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক সাহেলা পারভীন। তিনি বলেন, বাগেরহাটে অনেক নারী উদ্যোক্তা রয়েছে। যাদের কাছে ভাল আইডিয়া রয়েছে, পাশাপাশি নিজেদের তৈরি পণ্য রয়েছে। কিন্তু প্রচার-প্রচারণার অভাবে তারা পণ্য বিক্রি করতে পারছে না। এজন্যই মূলত আমরা উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসব আয়োজন করেছে। এর মাধ্যমে যেমন তাদের বিক্রি বাড়বে, আবার নতুন উদ্যোক্তাও সৃষ্টি হবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram