ঢাকা
logo
প্রকাশিত : November 4, 2025

পাংশায় সাবেক রেলমন্ত্রী জিল্লুল হাকিমের দোকান দখলদারির বিরুদ্ধে মানববন্ধন

এম মনিরুজ্জামান, রাজবাড়ী প্রতিনিধি: সাবেক রেলমন্ত্রী ও রাজবাড়ী-২ আসনের বিনা ভোট ও রাতের ভোটের এমপি মোঃ জিল্লুল হাকিম রাজবাড়ীর পাংশা শহরের প্রাণকেন্দ্রে ৭০ বছরের মালিকানাধীন ৩৪টি দোকান ঘর থেকে বহুতল মাকের্ট নির্মাণের অজুহাতে প্রকৃত দোকান মালিকদের উচ্ছেদ করে মাহমুদ প্লাজা নামে মার্কেট করে।

দোকান মালিকদের উচ্ছেদের সময় মার্কেটে পুনরায় স্ব স্ব স্থানে দোকান দেবার আশ্বাস দিলেও মার্কেট নির্মাণ হবার পর মূল মালিকদের কাউকেই দোকান দেয় নাই। দোকান না দেবার কারণ জানতে চাইলে মন্ত্রী প্রভাব খাটিয়ে পুলিশ ও তার সস্ত্রাসী বাহিনী দিয়ে মূল দোকান মালিকদের পথে বসিয়ে তাদের নানান ভাবে হুমকি ও প্রাণনাশের ভয় দেখায়ে বঞ্চিত করে।

বিগত ১৭ বছরে বিনা ভোটের এমপি জিল্লুল হাকিম পাংশা, কালুখালি ও বালিয়াকান্দিসহ পুরো রাজবাড়ী জেলায় দখলদারিত্ব, জবরদখল, মানব শোষণ ও মানবতাবিরোধী কার্যকলাপ করার কারণে রাজবাড়ীর মানুষ তাকে কসাই জিল্লু নামে চিনতো। জিল্লুল হাকিম হিন্দুদের জমি ঘরবাড়ী বেশি জবরদখল করেছে। ৫ আগষ্টের পর রাজবাড়ীর মানুষ হাফ ছেড়ে বাচলেও ঘরবাড়ী ও ব্যবসা প্রতিষ্ঠান এখনও ফিরে পাচ্ছে না।

কিন্তু গত ৫ আগষ্টের পরও দোকান মালিকগণ রেলমন্ত্রীর নামে নোটিশ পাঠালেও এখনও তার জবাব দোকানীরা পায় নাই। এখনও মূল মালিকরা দোকান পজিশন না পাওয়ায় এবং পজিশন ফিরে পাওয়ার দাবিতে সরকারের কাছে জোর দাবি জানিয়ে পাংশা শহরের মাহমুদ প্লাজার সামনে মানববন্ধন ও বিক্ষোভ করেছে।

এতে বক্তব্য রাখেন পাংশা শিল্প ও বণিক সমিতির সভাপতি ও বিএনপি নেতা মোঃ বাহারাম সরদার, সেক্রেটারি মোঃ দেলোয়ার হোসেন ও পাংশা সরকারি কলেজের অধ্যাপক মোঃ সহিদুর রহমান ও মজিবর রহমান।

নেতৃবৃন্দ বক্তব্যে বলেন, আগামী এক মাসের মধ্যে বঞ্চিতরা তাদের দোকান মাহমুদ প্লাজার নিচতলায় পজিশন না পেলে পাংশায় হরতাল, বিক্ষোভসহ রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কে অবরোধ করা হবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram