

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রার্থীদের প্রাথমিক তালিকা ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটি সোমবার (৩ নভেম্বর) ২৩৭টি আসনে প্রার্থীদের নাম প্রকাশ করে।
এতে মাদারীপুর-১ (শিবচর) আসন থেকে নির্বাচন করবেন উপজেলা বিএনপির সদস্য বিশিষ্ট ব্যবসায়ী কামাল জামান মোল্লা।
সোমবার (৩ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে চূড়ান্ত প্রার্থীদের নাম পড়ে শোনান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
উল্লেখ, মাদারীপুর-১ আসনটি শিবচর উপজেলা নিয়ে গঠিত। এখানে ১৮টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় মোট ভোটার ৩ লক্ষ ২০ হাজার ৭শত ২৫ জন। পুরুষ ভোটার ১ লক্ষ ৬৬ হাজার ৯ শত ৭০ আর নারী ভোটার ১ লক্ষ ৫৩ হাজার ৭ শত ৫২ জন। মোট ভোট কেন্দ্র ১০২টি।
