

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি গঠন করা হয়েছে। কমিটির সভাপতি ভবানীপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ আমিন ও সাধারণ সম্পাদক হয়েছেন সাংবাদিক ও সংগঠক মোঃ নাজমুল মোল্লা।
দুর্নীতি দমন কমিশন (দুদক) ঢাকা বিভাগীয় পরিচালক ডক্টর মোহাম্মদ জহিরুল হুদার স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য প্রকাশ করা হয়।
এছাড়া কমিটির অন্যান্য পদে যারা রয়েছেন, সহ-সভাপতি মোঃ শামসুল হক হাওলাদার ও শাহ আলম মাঝি এবং সদস্য ৫ জন হচ্ছেন চৈতি দেবনাথ, শাহানারা পারভীন, আশফাক আল করিম, শরিফ খান ও রাসেল শেখ।
কমিটি মেয়াদকাল থাকবে তিন বছর। যা গত ২৪ সেপ্টেম্বর থেকে মেয়াদ কার্যকর শুরু হয়েছে, কমিটির কর্ম এলাকা থাকবে সিরাজদিখান উপজেলা।
