ঢাকা
১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ১০:২১
logo
প্রকাশিত : নভেম্বর ৩, ২০২৫

রাবির তরুণ কলাম লেখক ফোরামের নবগঠিত কমিটি প্রকাশ

আবু হেনা সাকিল, রাবি প্রতিনিধি: ‎রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম রাবি শাখার ২০২৫-২৬ কার্যবর্ষের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের মো. জসিম উদ্দিন এবং সাধারণ সম্পাদক হিসাবে শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ইয়াসিন আরাফাত বিজয় নির্বাচিত হয়েছেন।

সোমবার (৩ নভেম্বর) সংগঠনের সাবেক সভাপতি মো. আরিফুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির দায়িত্বে যারা এসেছেন তারা হলেন, সভাপতি মোঃ জসিম উদ্দিন, সহ-সভাপতি শাহ্ মুহাম্মদ আবদুল্লাহ, সাধারণ সম্পাদক ইয়াসিন আরাফাত বিজয়, যুগ্ম-সাধারণ সম্পাদক সাইমা বিভা, সাংগঠনিক সম্পাদক, মোঃ সবুজ মিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক, মোহাম্মদ আশিক অর্থ সম্পাদক শোয়াইবা আক্তার, দপ্তর সম্পাদক, আবিদা সুলতানা, উপ-দপ্তর সম্পাদক তানজিলা রহমান, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক তুহিন চাকমা, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মোঃ সিহাব উদ্দীন, ‎প্রচার সম্পাদক মোঃ হাবিবুল্লাহ বাহার, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মুর্শেদুর রহমান রুপক, সম্পাদকীয় পর্ষদ সদস্য ১. তামান্না আক্তার, সম্পাদকীয় পর্ষদ সদস্য ২. মোছা. কাওছারিন জাহান জিম, কার্যনির্বাহী সদস্য ১. নাজমুন নাহার শোভা, কার্যনির্বাহী সদস্য ২. মোঃ আদিল আহনাফ।

উল্লেখ্য, 'সুপ্ত প্রতিভা বিকশিত হোক লেখনীর ধারায়’ এই প্রতিপাদ্য নিয়ে ২০১৮ সালের ২৩ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram