ঢাকা
logo
প্রকাশিত : November 3, 2025

কুমিল্লার তিতাসে অস্ত্রসহ সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

জুয়েল রানা, তিতাস (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার তিতাস উপজেলার মজিদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো: ফারুক মিয়া (৫৩) কে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে সেনাবাহিনী ও পুলিশ।

তিতাস ও দাউদকান্দি উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকা সেনা কর্মকর্তা ক্যাপ্টেন সোয়ানুর এর নেতৃত্বে তিতাস থানা পুলিশ রবিবার ভোর রাতে উপজেলার শাহপুর এলাকার সাদেক বেপারীর বাড়ি থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় সদেকের বাড়ির আশেপাশের এলাকায় তল্লাশি করে ১টি পাইপগান, ৭টি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত ফারুক মিয়া চেয়ারম্যান উপজেলার শাহপুর গ্রামের মৃত আনু মিয়া চেয়ারম্যানের ছেলে। পরে একই রাতে শাহপুর উত্তরপাড়া জজ মিয়ার বাড়ির সামনে থেকে পরিত্যক্ত অবস্থায় একটি পিস্তল, দুই রাউন্ড গুলি, ৪ রাউন্ড সীসা কার্তুজও উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: খালেদ সাইফুল্লাহ্ বলেন, “উপজেলার শাহপুর গ্রামে পৃথক স্থানে অভিযান চালিয়ে অস্ত্রসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনায় পৃথক দুইটি মামলা দায়ের করা হয়েছে। এবং গ্রেপ্তারকৃত ফারুক মিয়াকে অস্ত্র আইনসহ মোট ২টি মামলায় সোমবার সকালে কুমিল্লা আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।”

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram