ঢাকা
২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১০:৫৬
logo
প্রকাশিত : নভেম্বর ২, ২০২৫

কিশোরগঞ্জের কুলিয়ারচরে গর্তে পড়ে শিশুর মৃত্যু

মোহাম্মদ আরীফুল ইসলাম, কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের কুলিয়ারচরে গর্তের ময়লা পানিতে পড়ে ফরহাদ (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (২ নভেম্বর) সকাল আনুমানিক ৭টার দিকে কুলিয়ারচর পৌরসভার বড়খারচর পূর্বপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু ফরহাদ মো. ফয়সাল মিয়ার ছেলে।

জানা যায়, সকাল সাড়ে ৬টার দিকে শিশুটিকে পাশে রেখে রান্নার প্রস্তুতি নিচ্ছিলেন তার মা। কিছুক্ষণ পর হঠাৎ ফরহাদকে না পেয়ে পরিবারের সদস্যরা চারপাশে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশে গোসলের জন্য খনন করা গর্তের ময়লা পানিতে উল্টো অবস্থায় শিশুটিকে দেখতে পান তারা। তাকে উদ্ধার করে কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন জানান, “এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। পরিবারের আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।”

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram