ঢাকা
১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:৩৫
logo
প্রকাশিত : নভেম্বর ২, ২০২৫

বদলগাছীতে রাস্তার অভাবে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের চলাচলে চরম দুর্ভোগ

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর বদলগাছীতে গ্রামীণ অবকাঠামো উন্নয়নের ছোঁয়া থেকে পিছিয়ে থাকা পারআধাইপুর এলাকায় প্রতিদিন ভোগান্তির শিকার হচ্ছে কোমলমতি শিক্ষার্থীরা।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার কোলা ইউনিয়নের পার আধাইপুর গ্রামের কোমলমতি শিক্ষার্থীরা কয়েকশ মিটার একটি রাস্তার অভাবে বিদ্যালয়ে যাতায়াতের জন্য চরম দুর্ভোগের শিকার হচ্ছে। এতে একদিকে কোমলমতি শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি অনীহা সৃষ্টি হচ্ছে বলে অভিযোগ তুলেছেন স্থানীয়রা। তবে পারআধাইপুর গ্রামের শিক্ষার্থী আর জনসাধারণের কয়েক কিলোমিটার ঘুরে বিকল্প রাস্তা দিয়ে চলাচল করতে হয়। যার ফলশ্রুতিতে চলাচলে সময় বেশি লাগে।

পারআধাইপুর গ্রামের এই সকল শিক্ষার্থীদের ইসমাইলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাওয়ার একমাত্র রাস্তা মাঠের সরু আইলই যেন শেষ ভরসা। শুকনো মৌসুমে ফসলের ভরা মাঠের সরু আইল আর সেই আইলে বর্ষায় পানি আর কাদায় ভরা থাকায় শিশুদের স্কুলে যেতে চরম দুর্ভোগ পোহাতে হয়।

শিশু শিক্ষার্থীরা জানান, বিশেষ করে বর্ষা মৌসুমে হাঁটু জল আর কাদায় ভরা সরু রাস্তায় যাতায়াত করতে সীমাহীন দুর্ভোগে পড়তে হয়। একটি রাস্তা তৈরির ব্যবস্থা হলে নিয়মিত স্কুলে যেতে পারবেন এমনটাই শিশু শিক্ষার্থীদের মনের আশা।

এ বিষয়ে স্থানীয় অভিভাবকরা জানান, বর্ষায় মৌসুমে প্রতিদিন সন্তানদের কাদা মাখা পথে স্কুলে পাঠাতে গিয়ে তারা দুশ্চিন্তায় থাকেন। অনেক সময় বৃষ্টির কারণে শিশুরা ভিজে অসুস্থ হয়ে পড়ে। ফলে নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত হতে পারে না এ গ্রামের অধিকাংশ শিক্ষার্থী। আবার বিকল্প পথে স্কুলে যেতে সময়ও বেশি লাগে কোমলমতি শিক্ষার্থীদের।

পারআধাইপুর গ্রাম হইতে স্কুল সংলগ্ন এলাকা পর্যন্ত খাস খতিয়ান ভুক্ত সম্পত্তি রয়েছে। এই খাস জমিতে সড়ক তৈরির বিষয়ে গত ১৪ই আগস্ট উপজেলা নির্বাহী অফিসাের কাছে একটি লিখিত আবেদন করেছেন গ্রামবাসী। সড়ক তৈরির আশ্বাস দিয়েছেন উপজেলা প্রশাসন এমনটাই বলেন অভিভাবক ও গ্রামবাসী।

সচেতন মহলের একাধিক ব্যক্তি বলেন, রাস্তার কারণে ঐ গ্রামের শিক্ষার্থীদের উপস্থিতির হার ক্রমশ কমে যাচ্ছে। এভাবে চলতে থাকলে শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।

এলাকাবাসীর দাবি, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট দপ্তরে আবেদন জানানো হলেও আজও সড়ক তৈরিতে দৃশ্যমান কোন উদ্যোগ নেওয়া হয়নি। তারা অবিলম্বে রাস্তা তৈরি করে শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াতের ব্যবস্থা করার আহ্বানও জানান।

এ বিষয়ে কোলা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য, ইউনিয়ন বিএনপির সভাপতি অমর ফারুক জানান, পারআধাইপুর গ্রামের শিশু শিক্ষার্থীদের পার্শ্ববর্তী ইসমাইলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাতায়াতের জন্য একটি সড়ক তৈরির দরকার। একটি সড়ক তৈরি হলে ঐ গ্রামের শিক্ষার্থীরা অল্প সময়ের মধ্যেই স্কুলে যাতায়াত করতে পারবে। সড়ক তৈরির জন্য বিষয়টি উপজেলা প্রশাসনকে অবগত করা হবে।

শিক্ষার উন্নয়ন টেকসই করতে হলে অবকাঠামোগত উন্নয়নের বিকল্প নেই। তাই অতি দ্রুত রাস্তা সংস্কারের দাবি জানিয়েছে অভিভাবক ও এলাকাবাসী।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram