ঢাকা
২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ২:০৫
logo
প্রকাশিত : অক্টোবর ২৮, ২০২৫

ঢাকা-বরিশাল মহাসড়কে চলন্ত বাসে অগ্নিকাণ্ড

জিহাদ রানা, বরিশাল ব্যুরো চীফ: বরিশালের উজিরপুর উপজেলার ইচলাদী টোল প্লাজা এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে বিআরটিসির চলন্ত একটি চলন্ত বাসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল দুপুর পৌনে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, বরিশাল থেকে খুলনাগামী বিআরটিসি বাসটি ইচলাদী টোল প্লাজা এলাকায় পৌঁছালে হঠাৎ পিছনের দিক থেকে ধোঁয়া উঠতে দেখা যায়। যাত্রীরা চিৎকার শুরু করলে চালক দ্রুত গাড়ি থামান। মুহূর্তের মধ্যেই বাসের পেছনের অংশে আগুন ধরে যায় এবং তা দ্রুত ছড়িয়ে পড়ে।

চালক মো. শাহজালাল বলেন, “যাত্রীরা ধোঁয়া দেখে চিৎকার দিলে আমি গাড়ি থামাই। তখন দেখি আগুনের কুণ্ডলী উঠছে। আল্লাহর রহমতে সবাই নিরাপদে নামতে পেরেছেন।”

খবর পেয়ে উজিরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় ৪৫ মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কোনো প্রাণহানি না ঘটলেও বাসটির উপরের অংশ সম্পূর্ণ পুড়ে যায়।

গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুর রহমান এবং উজিরপুর মডেল থানার ওসি আব্দুস সালাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

তারা জানান, আগুন নিয়ন্ত্রণে এসেছে, বর্তমানে যান চলাচল স্বাভাবিক।

অগ্নিকাণ্ডের কারণে ঢাকা-বরিশাল মহাসড়কের দুই পাশে প্রায় পাঁচ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়, যা এক ঘণ্টা পর স্বাভাবিক হয়।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram