ঢাকা
২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
দুপুর ২:০৮
logo
প্রকাশিত : অক্টোবর ২৮, ২০২৫

তাহিরপুরে ৬টি ফার্মেসিকে জরিমানা, ফিজিসিয়ানস স্যাম্পল ও মেয়াদউত্তীর্ণ ঔষধ জব্দ

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুরে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে ৬টি ফার্মেসিকে অর্থদন্ড প্রদান করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শাহরুখ আলম শান্তনু।

মঙ্গলবার দুপুরে উপজেলার হাসপাতালের সামনে থাকা ফার্মেসিতে ঔষধ প্রশাসন অধিদপ্তরের সার্বিক সহযোগিতায় ফিজিসিয়ানস স্যাম্পল এবং মেয়াদ উত্তীর্ণ ঔষধ প্রদর্শন ও বিক্রির অপরাধে ৬টি ফার্মেসিকে ঔষধ ও কসমেটিকস আইন ২০২৩ এর সংশ্লিষ্ট ধারায় ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। অভিযানের সময় বিপুল পরিমাণ ফিজিসিয়ানস স্যাম্পল ও মেয়াদউত্তীর্ণ ঔষধ জব্দ করা হয়।

এ সময় মোবাইল কোর্টে প্রসিকিউশন প্রদান করেন সুনামগঞ্জ ঔষধ তত্ত্বাবধায়ক মিঠুন সাহা। এসময় সংশ্লিষ্ট কর্মকর্তাসহ তা‌হিরপুর থানার পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শাহরুখ আলম শান্তনু জানান, জনস্বার্থে এধরণের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram