

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের চিলমারীতে লোকাল গভর্নমেন্ট ইনিশিয়েটিভ অন ক্লাইমেট চেঞ্জ (লজিক) প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করেন ইউএনডিপির প্রতিনিধি দল। মঙ্গলবার সকালে প্রকল্পের আওতায় স্থাপনকৃত বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন তারা।
উপজেলার মাটিকাটামোড় এলাকার নুরানী মাদ্রাসায় নির্মিত নিরাপদ ও বিশুদ্ধ পানীয় জলের সরবরাহ নিশ্চিত করনে পানি শোধনাগার প্রকল্প পরিদর্শন করেন ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধি স্টিফান লিলার, বাংলাদেশে নিযুক্ত ফরাসি দূতাবাসের রাষ্ট্রদূত মারি মাসদুপুয় ও ইউএন উইং চিফ একেএম সোহেল প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন চিলমারী উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বসাক, চিলমারী মডেল থানা অফিসার্স ইনচার্জ মোঃ আশরাফুল ইসলাম প্রমুখ।
পানি শোধনাগার প্রকল্প পরিদর্শন শেষে স্থানীয়দের সাথে আলোচনা করেন তারা। আলোচনা শেষে থানাহাট ইউনিয়নের লজিক প্রকল্পের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন।

