

ভৈরব স্টেশনে উপকূল এক্সপ্রেস ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনার ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে ভৈরব রেলওয়ে পুলিশ ও রেলওয়ে ডিবি পুলিশ কর্তৃক গতরাতে যৌথ অভিযান পরিচালনা করে পাথর নিক্ষেপকারী তিনজন ১। মো: সাজন (১৬), ২। মো: ফাহিম (১৭) ও ৩। মো: আরমান (১৬) দেরকে ভৈরব স্টেশনের আশপাশ এলাকা থেকে গ্রেফতার করা হয়।
জিজ্ঞাসাবাদে তাহারা জড়িত থাকার কথা স্বীকার করেন। এ ঘটনায় ভৈরব রেলওয়ে স্টেশন মাস্টার ইউসুফ ভৈরব রেলওয়ে থানায় দ্রুত বিচার আইনে একটি নিয়মিত মামলা করেন। অন্যান্য আসামি চিহ্নিত ও গ্রেপ্তার অভিযান অব্যাহত আছে।
উল্লেখ্য, গতকাল ভৈরব রেলওয়ে স্টেশনে ভৈরবকে জেলা ঘোষনার দাবিতে রেলপথ অবরোধের এক পর্যায়ে বিক্ষোভকারী কর্তৃক উপকূল এক্সপ্রেস ট্রেনে এলোপাতাড়ি ইট পাথর নিক্ষেপ করে ট্রেন ও যাত্রী সাধারনের ক্ষতিসাধন করা হয়।
