ঢাকা
logo
প্রকাশিত : October 27, 2025

যশোরে ট্রাকের ধাক্কায় পথচারী নিহত

যশোর প্রতিনিধি: যশোরে ট্রাকের ধাক্কায় গৌতম রায় নামে এক পথচারী নিহত হয়েছেন। আজ সোমবার ভোরে যশোর-খুলনা মহাসড়কের পদ্মবিলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত গৌতম রায় মণিরামপুর উপজেলার পাচাকড়ি গ্রামের জ্ঞানেন্দ্র রায়ের ছেলে।

নওয়াপাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ ফজলুল করিম বলেন, গৌতম ভোরের দিকে পদ্মবিলা স্টেশনে যাওয়ার জন্য যশোর-খুলনা মহাসড়কের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এসময় একটি ট্রাক তাকে ধাক্কা দিয়ে চলে যায়। তিনি গুরুতর অবস্থায় সড়কের পাশে পড়ে ছিলেন। পরে স্থানীয়রা তাকে দেখতে পেয়ে ৯৯৯ ফোন দেয়। এরপর নওয়াপাড়া হাইওয়ে থানা পুলিশ তাকে উদ্ধার করে অভয়নগরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। তার মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নওয়াপাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ ফজলুল করিম আরো বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram