ঢাকা
১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১০:৩৫
logo
প্রকাশিত : অক্টোবর ২৬, ২০২৫

আত্রাইয়ে আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনে ট্রেনের স্টপেজ ও সংস্কারের দাবিতে মানববন্ধন

ওমর ফারুক, ​আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাই উপজেলাবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনে ঢাকাগামী সকল আন্তঃনগর ট্রেনের স্টপেজ এবং স্টেশনটির আধুনিক সংস্কারের দাবিতে রোববার (২৬ অক্টোবর) এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

​আত্রাই উপজেলাবাসীর ব্যানারে এই মানববন্ধনটি সকাল ১০ টায় আত্রাই রেলওয়ে স্টেশন চত্বরে অনুষ্ঠিত হয়। দাবি আদায়ে শত শত মানুষ ব্যানার ও প্ল্যাকার্ড হাতে অংশ নেন। মানববন্ধনে প্রধান পৃষ্ঠপোষক ছিলেন এবং বক্তব্য রাখেন, নওগাঁ-০৬ (আত্রাই-রাণীনগর) আসনের জামায়াত ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী, নওগাঁ জেলা কর্মপরিষদ সদস্য ও পাঁচুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ খবিরুল ইসলাম।

​তিনি বলেন, আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনটি আত্রাই উপজেলাবাসীর জন্য যোগাযোগের লাইফলাইন। অথচ অত্যন্ত পরিতাপের বিষয়, এই গুরুত্বপূর্ণ স্টেশনটি আজ অবহেলিত। ঢাকাগামী আন্তঃনগর ট্রেনগুলোর স্টপেজ না থাকায় হাজার হাজার যাত্রীকে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। এটি কেবল আত্রাই নয়, পার্শ্ববর্তী এলাকাগুলোর জন্যও একটি বড় সমস্যা।

তিনি আরও বলেন, আমরা অবিলম্বে কর্তৃপক্ষের কাছে দাবি জানাচ্ছি, তারা যেন জনগণের এই ন্যায্য অধিকার নিশ্চিত করে আহসানগঞ্জ স্টেশনে সকল আন্তঃনগর ট্রেনের স্টপেজ মঞ্জুর করেন এবং স্টেশনটিকে আধুনিক সুযোগ-সুবিধা দিয়ে দ্রুত সংস্কার করেন। অন্যথায় বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে আত্রাইবাসী প্রস্তুত।

এছাড়াও বক্তব্য রাখেন, আত্রাই নতুন বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মো. শাহিন আহমেদ, ভোঁপাড়া ইউনিয়ন জামায়াতের সভাপতি ওবায়দুল্যা, দলিল লেখক সৈকত হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী মো: আব্দুর রশিদ, মাছ ব্যবসায়ী জাহাঙ্গীর আলম প্রমুখ।

​মানববন্ধনে স্থানীয় বিপুল সংখ্যক জনসাধারণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে তাদের দাবি বাস্তবায়নের পক্ষে সোচ্চার হন। বক্তারা অবিলম্বে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে জনগণের এই সমস্যা সমাধানের জোর দাবি জানান।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram