ঢাকা
logo
প্রকাশিত : October 26, 2025

নিষেধাজ্ঞা শেষে ইলিশ শিকারে নেমেছে জেলেরা

ইলিশের প্রধান প্রজনন মৌসুমের ২২ দিনের নিষেধাজ্ঞা গতকাল শনিবার (২৫ অক্টোবর) দিবাগত রাত ১২টায় শেষ হয়েছে। এরপর থেকেই ভোলার মেঘনা ও তেতুলিয়া নদীতে ইলিশ শিকারে নেমেছেন জেলেরা।

তবে র্দীঘ দিন পর নদীতে নেমে কাঙ্ক্ষিত পরিমাণ ইলিশ না পেলেও যা পাচ্ছেন তাতেই জেলেরা সন্তুষ্ট রয়েছেন। জালে ইলিশ কম ধরা পরলেও কোড়াল, পাঙ্গাস, পোয়াসহ বিভিন্ন মাছ ধরা পরছে আশানূরুপ।

ভোলার জেলেরা জানান, নিষেধাজ্ঞার পরে বুক ভড়া আশা নিয়ে দল বেঁধে নদীতে যাচ্ছেন তারা। বর্তমানে যে পরিমাণ ইলিশসহ বিভিন্ন ধরণের মাছ ধরা পরছে, তা আরো ৭ দিন ৮ দিন বজায় থাকলে ধার-দেনা পরিশোধ করা সম্ভব হবে।

উল্লেখ্য, ইলিশের প্রধান প্রজনন মৌসুম হওয়ায় ভোলার মেঘনা ও তেতুলিয়া নদীতে গত ৪ অক্টোবর ইলিশসহ সব ধরণের মাছ শিকারের নিষেধাজ্ঞা দেয় সরকার।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram