ঢাকা
logo
প্রকাশিত : October 22, 2025

সাতক্ষীরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

মতিয়ার রহমান মধু, সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় “মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ক্ষতি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় নিরাপদ সড়ক দিবস–২০২৫ উদযাপন উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২২ অক্টোবর) সকালে সাতক্ষীরা কালেক্টর চত্বর থেকে একটি র‍্যালি বের হয় যা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও হেলমেট বিতরণ অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শেখ মঈনুল ইসলাম মঈন’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোস্তাক আহমেদ।

এছাড়াও উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম টুটুল, রোডস এন্ড হাইওয়ে এক্সেন আনোয়ার পারভেজ, জেলা বিআরটিএ মটরযান পরিদর্শক ওমর ফারুক, উচ্চমান সহকারী মোঃ নাসির উদ্দীন, সাতক্ষীরা সদর ট্রাফিক অফিস, টিআই আব্দুর রহমান, সাতক্ষীরা সদর উপজেলা বাজাজ সিএনজি অটোটেম্পু মালিক ও ভোমরা স্থলবন্দর ট্রান্সপোর্ট মালিক সমিতির সভাপতি মোঃ রেজাউল ইসলামসহ সরকারি কর্মকর্তা, নিরাপদ সড়ক আন্দোলনের নেতৃবৃন্দ, চালক সংগঠনের প্রতিনিধি, রোভার স্কাউট ও শিক্ষার্থীরা।

সভায় বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনায় প্রতিদিন অসংখ্য প্রাণ ঝরছে অসচেতনতা, অতিরিক্ত গতি, অবৈধ পার্কিং ও নিয়ম না মানার কারণে। শুধু আইন প্রয়োগ নয়, চালক, যাত্রী ও পথচারী সবার মধ্যে ট্রাফিক সচেতনতা বাড়াতে হবে। বক্তারা নিরাপদ সড়ক নিশ্চিতে নিয়মিত প্রশিক্ষণ, হেলমেট ও সিটবেল্ট ব্যবহার বাধ্যতামূলক করা, ওভারটেকিং নিয়ন্ত্রণ এবং যাত্রীবাহী যানবাহনের নিয়মিত ফিটনেস পরীক্ষা জোরদারের আহ্বান জানান।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram