ঢাকা
২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
দুপুর ২:৫০
logo
প্রকাশিত : অক্টোবর ২২, ২০২৫

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: “মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি” এই প্রতিপাদ্যে চাঁপাইনবাবগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে আজ বুধবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ আনিছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক উজ্জ্বল কুমার ঘোষ। অন্যানোর মধ্যে বক্তব্য রাখেন, বিআরটিএ’র সহকারী পরিচালক মোঃ শাহজামাল হক, জেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ সাইদুর রহমান, পুলিশের ট্রাফিক ইন্সপেক্টর মোঃ শফিকুল ইসলাম প্রমুখ।

সভায় বক্তারা ট্রাফিক আইন মেনে সকলকে সড়কে চলাচলের আহবান জানান। শেষে ১০ জন মটরসাইকেল চালককে বিনামূল্যে হেলমেট বিতরণ করেন অতিথিরা।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram