ঢাকা
logo
প্রকাশিত : October 22, 2025

সাতকানিয়ায় নোংরা পরিবেশে মিষ্টি উৎপাদনসহ বিভিন্ন অপরাধে ৮ প্রতিষ্ঠানকে জরিমানা

রমজান আলী, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়ায় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি, অবৈধভাবে গ্যাস সিলিন্ডার সংরক্ষণ এবং মূল্য তালিকা প্রদর্শন না করার মতো বিভিন্ন অপরাধে ৮টি প্রতিষ্ঠানকে মোট ২ লাখ ৬৫ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার কেরানীহাট কাঁচাবাজার এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসান নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করেন।

অভিযানের সময় মিষ্টি কারখানায় পোড়া তেল, নষ্ট শিরা, পচা ছানা ও মেয়াদোত্তীর্ণ উপকরণ পাওয়া যায়। অত্যন্ত নোংরা ও দুর্গন্ধযুক্ত পরিবেশে এসব মিষ্টি উৎপাদন করা হচ্ছিল বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দুই মাস আগে একই কারখানায় অভিযান চালিয়ে পচা ও বাসি মিষ্টি জব্দ এবং এক লাখ টাকা জরিমানা করা হয়েছিল। কিন্তু এবার দেখা গেছে, তারা আগের চেয়েও বেপরোয়া হয়ে উঠেছে এবং নকল ব্র্যান্ড “কুমিল্লার মাতৃভান্ডার” নাম ব্যবহার করে মিষ্টি বাজারজাত করছে, যা ভোক্তাদের সঙ্গে সরাসরি প্রতারণা।

অভিযানে নকল মিষ্টি উৎপাদন ও বিক্রির দায়ে কেরানীহাটের একটি মিষ্টির কারখানাকে ২ লাখ টাকা, অবৈধভাবে গ্যাস সিলিন্ডার সংরক্ষণের দায়ে একটি মুদি দোকানকে ৫ হাজার টাকা, ডেন্টাল টেকনোলজিস্ট ডিগ্রি নিয়ে ডাক্তার পরিচয়ে ক্লিনিক পরিচালনা করায় ফ্রেন্ডস ক্লিনিককে ৫০ হাজার টাকা এবং মূল্য তালিকা প্রদর্শন না করায় চার মুরগি ব্যবসায়ীকে ২ হাজার টাকা করে মোট ৮ হাজার টাকা জরিমানা করা হয়।

সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মাহমুদুল হাসান বলেন, “অসাস্থ্যকর পরিবেশে মিষ্টি উৎপাদন, নকল ব্র্যান্ড ব্যবহার, অবৈধ গ্যাস সিলিন্ডার মজুদ ও অনুমোদনহীন ক্লিনিক পরিচালনার দায়ে মোট ৮ প্রতিষ্ঠানকে ২ লাখ ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram