

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়িতে পানিতে ডুবে এক শিশু কন্যার মৃত্যু হয়েছে। তার নাম উম্মে সাওদা (৩)। মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে ফটিকছড়ি পৌরসভার ৬নং ওয়ার্ডের মুনাফখিল এলাকায় এ ঘটনা ঘটে। সে ওই ওয়ার্ডের হাদি বাপের বাড়ীর সাব্বির আহমদ শাহিনের মেয়ে।
জানা গেছে, মঙ্গলবার দুপুরে বাড়ীর আঙ্গিনায় খেলতে গিয়ে পরিবারের অগোচরে পুকুরের পানিতে পড়ে যায় শিশু উম্মে সাইদা। পরে স্বজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরক চিকিৎসক শারমিন আকতার তাকে মৃত ঘোষণা করেন। এই মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
