ঢাকা
logo
প্রকাশিত : October 21, 2025

বাগেরহাটে উন্নত পদ্ধতিতে চিংড়ি চাষ ও খাদ্য ব্যবস্থাপনা বিষয়ে কর্মশালা

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে ৩ দিনব্যাপী উন্নত পদ্ধতিতে চিংড়ি চাষ ও খাদ্য ব্যবস্থাপনা বিষয়ে তিনদিনের কর্মশালা শুরু হয়েছে। মঙ্গলবার সকালে বাগেরহাট চিংড়ি গবেষণা কেন্দ্রের আয়োজনে এই কর্মশালার উদ্বোধন করেন চিংড়ি গবেষণা কেন্দ্রের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মো. শহীদুল ইসলাম।

চিংড়ি গবেষণা কেন্দ্রের অডিটরিয়ামে কর্মশালার প্রথম দিনে দেশের মৎস্য গবেষণা ইনস্টিটিউটগুলোর গবেষণা কার্যক্রম সাফল্য ও প্রযুক্তি উদ্ভাবন, বাগেরহাট চিংড়ি গবেষণা কেন্দ্রের সাম্প্রতিক কার্যক্রম ও অর্জনসমূহ তুলে ধরে চিংড়ি চাষে ঘেরের জমি নির্বাচন, অবকাঠামো উন্নয়ন- প্রস্তুতি, চিংড়ির পোনা নির্বাচন, পরিবহন, নার্সারীকরণ, চিংড়ি খাদ্য ও পুষ্টিমান, চিংড়ির গুণগত মান উন্নয়ন এবং মাটি ও পানির গুণাগুণ বিষয়ক বিষয়ের উপর আলোচনা করা হয়।

কর্মশালায় বাগেরহাট চিংড়ি গবেষণা কেন্দ্রের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মো. শহীদুল ইসলাম, জেলা মৎস্য কর্মকর্তা রাজ কুমার বিশ্বাস, চিংড়ি গবেষণা কেন্দ্রের উপ পরিচালক শামসু নাহার, ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. এ এস এম তানবিরুল হক, ড. মো. আরিফুল ইসলাম, বৈজ্ঞানিক কর্মকর্তা রাবিনা আক্তার লিমা, মো. সোয়েবুল ইসলাম, মো. ইকরামুল হক বিভিন্ন বিষয়ের উপর বক্তব্য রাখেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram