ঢাকা
২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:৪৮
logo
প্রকাশিত : অক্টোবর ২১, ২০২৫

যশোরে ট্রাক রেললাইনে উঠে দুর্ঘটনা, চালক আহত

যশোর প্রতিনিধি: যশোরের ধর্মতলা রেলক্রসিং এলাকায় আজ মঙ্গলবার ভোরে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রেললাইনে উঠে দুর্ঘটনার শিকার হয়েছে। এতে ট্রাকচালক আহত হন।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (২১ অক্টোবর) ভোর আনুমানিক ৩টা ৩০ মিনিটের দিকে কুষ্টিয়া থেকে সাতক্ষীরাগামী বালুভর্তি একটি ট্রাক (নং ঢাকা মেট্রো ট-২২-০৭৩৬) ধর্মতলা এলাকায় রেলক্রসিং সিগনালে অপেক্ষমাণ অবস্থায় ছিল। এসময় খোলাডাঙ্গা কালিতলা এলাকার দুই যুবক আশরাফের ছেলে আরিফ, রহিমের ছেলে হাসান দু’জনেই যশোর শহরের খোলাডাঙ্গা কালিতলা এলাকার বাসিন্দা ট্রাকচালকের ওপর হামলার চেষ্টা চালায়।

হঠাৎ আক্রমণের আশঙ্কায় ট্রাকচালক ঝিনাইদহ জেলার সদর উপজেলার কাঞ্চনপুর গ্রামের সাহেব আলীর ছেলে ট্রাক চালক সোহাগ হোসেন (৩২) ভয়ে গাড়ি থেকে নামার চেষ্টা করলে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি রেললাইনের পাশে উল্টে যায়। এতে ট্রাকচালক আহত হন এবং গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনার পরপরই পুলিশ ও রেলওয়ে কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছে যান।

এ প্রসঙ্গে যশোর জিআরপি পুলিশের ইনচার্জ এসআই মিজানুর রহমান দুলাল বলেছেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ট্রাক চালক অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram