ঢাকা
logo
প্রকাশিত : October 20, 2025

হংকংয়ে সমুদ্রে ছিটকে পড়ে কার্গো প্লেন দুই টুকরো, নিহত ২

হংকং আন্তর্জাতিক বিমানবন্দরে একটি কার্গো প্লেন রানওয়ে থেকে ছিটকে সাগরে পড়েছে। দেশটির সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, এই ঘটনায় অন্তত দুইজন নিহত হয়েছেন। নিহতরা বিমানবন্দরের কর্মী ছিলেন।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনাকবলিত প্লেনে থাকা চার ক্রু সদস্য জীবিত রয়েছেন। হংকং আন্তর্জাতিক বিমানবন্দরে রানওয়ে থেকে ছিটকে সাগরে পড়ে যাওয়া এমিরেটসের ফ্লাইট ইকেএ ৯৭৮৮ পরিচালনা করছিল তুরস্কের কার্গো এয়ারলাইন এয়ার এ সি টি।

দেশটির স্থানীয় সময় সোমবার ভোর ৩টা ৫০ মিনিটে প্লেনটি দুবাই থেকে হংকং পৌঁছায়। পরবর্তী সময়ে উত্তর দিকের রানওয়েতে নামার সময় প্লেনটি একটি যানবাহনের সঙ্গে ধাক্কা খেয়ে দুর্ঘটনার কবলে পড়ে।

হংকং সিভিল অ্যাভিয়েশন বিভাগের বিবৃতিতে বলা হয়েছে, দুর্ঘটনায় বিমানবন্দরের দুইজন গ্রাউন্ড স্টাফ সাগরে পড়ে যান। উদ্ধার করার পর তাদের হাসপাতালে নেওয়া হয়।

পুলিশের বরাতে স্থানীয় গণমাধ্যম আরটিএইচকে জানিয়েছে, ঘটনাস্থলেই দুজনই মারা যান। তবে প্লেনে থাকা চারজন ক্রু সদস্য জীবিত আছেন এবং তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। দুর্ঘটনার পর বিমানবন্দরের সংশ্লিষ্ট রানওয়েটি বন্ধ করে দেওয়া হয়েছে, তবে বিমানবন্দরের অন্য দুইটি রানওয়ে চালু রয়েছে।

দুর্ঘটনার বিষয়ে বিমানবন্দর কর্তৃপক্ষ স্থানীয় সময় সকাল ১০টায় সংবাদ সম্মেলন করার ঘোষণা দিয়েছে।

বিমানবন্দরের কর্মকর্তারা জানিয়েছেন, প্লেনটি অবতরণের সময় রানওয়ের অবস্থা নিরাপদ ছিল এবং আবহাওয়াও চমৎকার ছিল। বিবিসির লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, প্লেনটি দুইভাগ হয়ে গেছে তবে এখন পর্যন্ত ব্ল্যাকবক্স উদ্ধার করা হয়নি।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram