ঢাকা
২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:৩৩
logo
প্রকাশিত : অক্টোবর ১৯, ২০২৫

মঠবাড়িয়ায় দু'টি হাসপাতাল ও পাঁচটি ডায়াগনস্টিক সেন্টারে জরিমানা ও সিলগালা

মজিবর রহমান, মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি: পিরোজপুরের মঠবাড়িয়ায় চিকিৎসা সেবায় অনিয়ম, অব্যবস্থাপনা, মেয়াদ উত্তীর্ণ ঔষধ, ত্রুটিপূর্ণ কাজপত্রসহ চিকিৎসা সেবায় নানা অভিযোগে বিতর্কিত সৌদি প্রবাসী হাসপাতালসহ মোবাইল কোর্ট দুটি বেসরকারি হাসপাতাল ও পাঁচটি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে ৬৪ হাজার টাকা অর্থদণ্ডাদেশ দিয়েছেন। এছাড়া বেশ কয়েকটি ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে গেলে এসময় ৬ ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করে দেয় মোবাইল কোর্ট।

রোববার (১৯ অক্টোবর) দুপুরে মঠবাড়িয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মো. রাইসুল ইসলাম পৌর শহরের সকল ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে এ অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনা কালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. ফেরদৌস ইসলাম প্রিন্স উপস্থিত ছিলেন।

এসময় চিকিৎসা সেবায় অনিয়ম, মেয়াদউত্তীর্ণ ঔষধ, ত্রুটিপূর্ণ কাজপত্রসহ চিকিৎসা সেবায় নানা অনিয়মের অভিযোগে পপুলার জেনারেল হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার মালিককে ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ডাদেশ ও মঠবাড়িয়ার সবচেয়ে বিতর্কিত সৌদি প্রবাসী হাসপাতালকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ডাদেশ দেয় ভ্রাম্যমাণ আদালত।

এছাড়া স্কয়ার ডায়াগনিস্টক সেন্টার, মডার্ণ ডাগনস্টিক সেন্টার, হেলথ কেয়ার ডায়াগনিস্টক সেন্টার, সিয়াম ডায়াগনস্টিক সেন্টার ও ল্যাবএইড ডায়াগনস্টিক সেন্টার এর মালিকগণকে অর্থদণ্ডাদেশ দেয় মোবাইল কোর্ট।

অপর দিকে মডার্ণ ডায়াগনষ্টিক সেন্টার, নূর ডায়াগনস্টিক সেন্টার এন্ড ডক্টরস, এ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার, নিউ যমুনা ডায়াগনস্টিক সেন্টার, আইকন মেডিকেল সেন্টার, সিটি ডায়াগনস্টিক সেন্টার এর কর্তৃপক্ষ মোবাইল কোর্ট পরিচালনার খবর টের পেয়ে পালিয়ে গেলে ওই ৬ প্রতিষ্ঠান সিলগালা করে দেয় মোবাইল কোর্ট।

মোবাইল কোর্ট পরিচালনার বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রাইসুল ইসলাম গণমাধ্যমকে জানান, ডায়াগনস্টিক সমিতিকে পূর্বে অবহিত করে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। খবর পেয়ে বেশ কিছু ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে গা ঢাকা দেয়। এসব প্রতিষ্ঠান সিলগালা করে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram