

কেরানীগঞ্জ প্রতিনিধি: কেরানীগঞ্জ মডেল থানার শাক্তা ইউনিয়নের তাজ হারবাল ল্যাবরেটরিজে পণ্য উৎপাদনের যথাযথ পরিবেশ না থাকা ও পণ্যের যথাযথ প্যাকেজিং না থাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেলে কেরানীগঞ্জ উপজেলার মালঞ্চ এলাকায় অভিযানে নেতৃত্বে দেন কেরানীগঞ্জ মডেল সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাতুল মাওয়া।
এ সময় তিনি বলেন, কোনো মান নিয়ন্ত্রণ ছাড়াই হারবাল ওষুধ উৎপাদন করে তা বাজারজাত করার অপরাধে ও একই সঙ্গে প্রতিষ্ঠানটিতে পণ্য উৎপাদনের যথাযথ পরিবেশ না থাকায় ও পণ্যের যথাযথ প্যাকেজিং পদ্ধতি না থাকায় তাজ ল্যাবরেটরিজকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া বিভিন্ন ধরনের অনিয়ম পাওয়া গেছে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এ কর্মকর্তা। অভিযানের সার্বিক সহযোগিতা করে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ।
