ঢাকা
২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১২:২৮
logo
প্রকাশিত : অক্টোবর ১৬, ২০২৫

ঢাকা-বরিশাল মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: ঢাকা-বরিশাল মহাসড়কের মেজর জলিল সেতুতে আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ ইমরান সিকদার (২৮) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। নিহত ইমরান বরিশালের বাবুগঞ্জ উপজেলার রাকুদিয়া নতুনহাট গ্রামের মৃত সেলিম শিকদারের পুত্র।

স্থানীয় সূত্রে জানা গেছে, ইমরান মোটরসাইকেলযোগে নতুনহাট এলাকা থেকে উজিরপুরের ইচলাদি মুখে যাচ্ছিলেন। পথে মেজর জলিল সেতুর উপর পৌঁছালে পিছন দিক থেকে দ্রুতগামী একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ইমরান নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা ছুটে এসে পুলিশকে খবর দেন। পরে বাবুগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

বাবুগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জানিয়েছেন, “দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ঘাতক বাস ও চালককে আটক করার চেষ্টা চলছে।”

নিহতের মৃত্যুর সংবাদে তার গ্রামের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে। স্বজন ও প্রতিবেশীদের কান্নায় পরিবেশ ভারী হয়ে উঠেছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram