ঢাকা
logo
প্রকাশিত : October 16, 2025

২২ দিনের অবরোধ চলাকালীন মোরেলগঞ্জে ২১২৭ জেলে পরিবার পাচ্ছে মানবিক সহায়তা

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি: সমুদ্রগামী সাগর ও নদীতে ২২ দিন ধরে মা ইলিশ ধরা বন্ধ। নিষেধাজ্ঞা চলাকালীন বাগেরহাটের মোরেলগঞ্জে ২১২৭ জন জেলে পরিবার পাচ্ছেন মানবিক খাদ্য সহায়তা ২৫ কেজি করে চাল। বৃহস্পতিবার সকালে খাউলিয়া ইউনিয়নে জেলে পাড়ার ৩৫২ জনের মাঝে এ চাল বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা অভিজিৎ দাস শাওন, ট্যাগ অফিসার উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা মো. জাহিদ হোসেন, ইউপি সদস্য নাসির উদ্দিন, বিটুল বিশ্বাস, জাহানারা বেগমসহ স্থানীয় পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ।

এদিকে পৌর শহরসহ উপজেলার চিংড়াখালী, বলইবুনিয়া, তেলিগাতি, খাউলিয়াসহ ১৬ টি ইউনিয়নে জেলেদের মাঝে ২৫ কেজি করে এ চাল বিতরণ অব্যাহত রেখেছেন উপজেলা প্রশাসন।

সাগরে ইলিশ ধরার ওপর নির্ভরশীল জেলেরা ২২ দিন অবরোধ চলাকালীন কর্মহীন হয়ে বিপাকে পড়েছে। তাদের পক্ষ থেকে দাবি তোলা হয়েছে, অনেকেই জেলে নিবন্ধিত কার্ড থেকে বাদ পড়েছে। নতুন করে জরিপের মাধ্যমে তালিকা করে প্রকৃত জেলেদের নিবন্ধনের আওতায় এনে খাদ্য সহায়তা বৃদ্ধির।

এ বিষয়ে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রনজিৎ কুমার বলেন, এ উপজেলার ২১২৭ জন জেলে পরিবারের মাঝে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে মানবিক খাদ্য সহায়তা প্রকল্পের মাধ্যমে ইতোমধ্যে ২২ দিন অবরোধকালীন প্রতিটি জেলে পরিবারের জন্য ২৫ কেজি করে প্রায় ৫৪ মেট্রিকটন চাল বিতরণ অব্যাহত রয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram